তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ তাফসীরে তাবারী শরীফ করিও এবং আল্লাহকে ভয় করিও। আর জেনে রেখো যে, তোমরা আল্লাহ্র সম্মুখীন হতে যাচ্ছ এবং মু'মিনগণকে সুসংবাদ দাও! (সূরা বাকারা £ ২২৩) অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত্র। কাজেই তোমর! তোমাদের ক্ষেতে ' যেভাবে ইচ্ছা গমন করতে পার। স্ত্রীদেরকে উৎপাদনের ক্ষেত বলার কারণ যে, তারা সন্তান উৎপাদনের পাত্র। যে সকল ব্যাখ্যাকার উপরোক্ত অভিমত পেশ করেন, তাদের বর্ণনা ৪ হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশ ১7> 15:4 (কাজেই তোমরা তোমাদের শস্যক্ষেত গমন কর’) সম্বন্ধে বলেন, “এর অর্থ সন্তান উৎপাদনের ক্ষেত” হযরত সুদ্দী (র.) থেকে বর্ণিত, তিনি এ আয়াতাংশ, ("তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত।”) সম্বন্ধে বলেন, “(শস্যক্ষেত এর অর্থ এমন ক্ষেত্র যা আবাদ করা হয়”)। আল্লাহ্‌ তা'আলার বাণী- "৪৯ 1,১ 1% “কাজেই তোমরা তোমদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পার” অর্থাৎ তোমরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেতে যাবতীয় উপায়ে যেভাবে ইচ্ছা গমন করতে পার। এখানে গমন করা দ্বার! স্ত্রী-মিলন বুঝানো হয়েছে! ব্যাখ্যাকারগণ, যেভাবে ইচ্ছা এর অর্থ নিয়ে একাধিক মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, এর অর্থ যে কোন উপায়ে”! এরূপ মত পোষণকারিগণের বর্ণনাঃ হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশ ("কাজেই তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পার।”) সম্বন্ধে বলেন, এর অর্থ মলদ্বার ও ঝতুস্নাবকাল ব্যতীত যে কোন উপায়ে স্ত্রীদের কাছে স্বামীরা গমন করতে পারে। হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশ (“তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত কাজেই, তোমরা তোমাদের ক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পার।”) সম্বন্ধে বলেন, “এর অর্থ, মলদ্বার ও ঝত্স্রাবকাল ব্যতীত যেভাবে ইচ্ছা তোমরা তাদের নিকট গমন করতে পার।” হযরত ইবনে আব্বাস (রা./ থেকে বণিত, তিনি আলোচ্য আয়াতাংশ ("কাজেই তোমরা তোমাদের শস্য ক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পার”) সম্বন্ধে বলেন, "শস্যক্ষেতের অর্থ স্ত্রী- ংগ*। হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা.) বলেছেন, তোমরা তাদের নিকট সামনের ও পিছনের দিকে যেভাবে ইচ্ছা গমন করতে পার তবে স্ত্রী-অংগ ব্যতীত অন্য কোথায়ও সীমালংঘন করতে পারবে না। আর তা ব্যক্ত করা হয়েছে যে আয়াতে তা হচ্ছে, “তখন তাদের নিকট ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ্‌ তা'আলা তোমাদের আদেশ দিয়েছেন।” হযরত ইকরামা (র.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশ ("কাজেই তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পার।”) সম্বন্ধে বলেন, “এর অর্থ হযরত লূত (আ.)-এর সম্প্রদায়ের গর্হিত কাজ মলদ্বার ব্যবহার ব্যতীত যে কোন উপায়ে স্বামী-স্ত্রীর নিকট গমন করতে পারে।* Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।