১৬০ তাফসীরে তাবারী শরীফ মুজাহিদ (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতাংশ সম্বন্ধে বলেন,এর অর্থ হচ্ছে তখন তাদের নিকট ঠিক সেভাবে গমন করবে যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে এবং মলদ্বার থেকে দূরে থাকবে। ইবরাহীম (র.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশ সম্পর্কে বলেন, “এর অর্থ হচ্ছে মিলনের স্থান শুধু স্ত্রী-অঙ্গ ৷” আবার কেউ কেউ বলেন, “অত্র আয়াতাংশের অর্থ হচ্ছে তখন তাদের নিকট ঠিক সেভাবে গমন করবে যেভাবে গমন করার জন্য আল্লাহ্ তা'আলা আদেশ দিয়েছেন, আর তা হচ্ছে তাদের পবিত্রতার সময়ে -ঝত্ুকালে নয়। সুতরাং আয়াতাংশের অর্থ হবে, তখন তোমরা তাদের নিকট পবিত্রতার সময় এ মত পোষণকারীদের দলীল নিম্নরূপ $ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশ সম্বন্ধে বলেন, “এর অর্থ হচ্ছে তাদের নিকট পবিত্র অবস্থায় গমন করবে, খতুকালে নয়” আবৃ-রাখীন (র.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশ, সম্বন্ধে বলেন, "এর অর্থ হচ্ছে পবিত্রতার সময় এদের নিকট গমন করবে।” আবু-রাযীন (র.) থেকে অন্যসূত্রে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশ সং্বন্ধে বলেন, “এর অর্থ হচ্ছে, পবিত্রতার সময় গমন করবে এবং খতুকালে সময় গমন করবে না।” ইকরামা (র.) থেকে বর্ণিত, তিনি এ সঙ্বন্ধে বলেন, এর অর্থ হচ্ছে তখন তাদের নিকট গমন করবে যখন তারা গোসল করে পবিত্র হবে। খরতুকালে নয়। কাতাদা (র.) থেকে বণিত। তিনি এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, পবিত্রতার সময় | সুদ্দ৷ (র.) থেকে এ অভিমতই বর্ণিত। ? দাহ্হাক (র.) থেকেও এ কথাই বর্ণিত আছে। অন্য সূত্রেও দাহ্হাক থেকে অনুরূপ বর্ণিত, আছে। আবার কেউ কেউ বলেন, অত্র আয়াতের অর্থ হচ্ছে, "তোমরা নারীদের নিকট বিবাহের” সম্পর্কের মাধ্যমে গমন করবে, ব্যাভিচারের মাধ্যমে নয়।* উপরোক্ত মত পোষণকারীদের দলীল নিম্নরূপ ৪ ইবনুল হানফিয়া (র.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশ সম্বন্ধে বলেন, “এর অর্থ হচ্ছে তাদের নিকট তোমরা হালাল উপায়ে বিবাহের মাধ্যমে গমন করবে।” ইমাম আবূ জাফর তাবারী (র.) বলেন, উপরোক্ত দু’টি ব্যাখ্যার মধ্যে আমার কাছে উত্তম হচ্ছে এ ব্যক্তির অভিমত যে বলেন যে, অত্র আয়াতাংশের অর্থ হচ্ছে, "তোমার তাদের নিকট তাদের পবিত্র অবস্থায় গমন করবে।” কারণ প্রতিটি আদেশের অর্থ হচ্ছে, তার বিপরীত বস্তুটি থেকে বিরত থাক|। অনুরূপভাবে প্রতিটি নিষেধের অর্থ হচ্ছে তার বিপরীত বস্তুটি সম্পাদন করা। সুতরাং যদি আলোচ্য আয়াতাংশের অর্থ . Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।