তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে তাবারী শরীফ ১৫৪ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, “রজঃকালে স্ত্রী যদি তার স্ত্রী অংগে কাপড় ধারণ করে বা অপবিত্রতারোধে কাপড় টুকরা! ধারণ করে তাহলে স্বীয় স্বামী তার সাথে রাত যাপন করাতে কোন প্রকার ক্ষতি নেই ৷” ইবনে আব্বাস রা.) থেকে অন্য এক সনদে বর্ণিত, তাকে প্রশ্ন করা হয় যে রজঃঘ্রাবকালে পুরুষের জন্য স্ত্রীর কাছে কি কি বৈধ ? তিনি বলেন, "ইযারের (পায়জামা) ওপর যা সম্ভব।* ইয়াকৃব ইবনে ইবরাহীম (র.)...ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, "রজঃস্রাবকালে জুতার পরিমাণ রক্ত থেকে বিরত থাক।” উন্মে সালমা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, “রজঃস্রাবকালে স্ত্রীর সাথে রাত যাপনে কোন প্রকার ক্ষতি নেই যদি তার স্ত্রীর অংগে কাপড়ের টুকরা থাকে।* আল-হাসান (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, “কোন ব্যক্তির জন্যে স্ত্রী অংগ ব্যতীত রজঃ- স্াবকালে তার স্্ীর সব কিছুই হালাল। আল-হাসান (র.) থেকে অন্য এক সনদে বর্ণিত। তিনি বলেন, “স্বামী-স্ত্রী দুজনেই এক লেপে রজঃস্রাবকালে থাকতে পারে যদি স্ত্রী অংগের ওপর কাপড় থাকে। লাইস (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, "আমরা মুজাহিদ (র.)-এর কাছে রজঃস্রাবকালে নারীর সাথে পুরুষের আদর উপভোগ বিনিময় নিয়ে আলোচনা করায় তিনি বলেন, "পুরুষ তার পুরুষাংগ দ্বারা রজঃস্রাবকালে স্ত্রীর দু’রানের মাঝে, দৃু’ন্তিশ্বের ও নাভীতে স্পর্শ করতে পারে। তবে এসব মলদ্বার বা রক্ত বের হবার স্থানে নয়।” আমির (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, “রজঃঘ্রাবকালে যদি স্ত্রী তার অপরিচ্ছন্ন জায়গায় কাপড়ের টুকরা ব্যবহার করে থাকে তা হলে স্বামী তার স্ত্রীর সাথে রাত যাপন করতে পারে!” ইমরান ইবনে হাদবার (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, "আমি ইকরামা (র.)-কে বলতে শুনেছি যে, রক্ত বের হবার স্থান ব্যতীত রজঃস্রাবকালে পুরুষের জন্য নারীর সব কিছুই হালাল ।” ইমাম আবু জা'ফর মুহাম্মদ ইবনে জারীর তাবারী (র.) বলেন, ‘উপরোক্ত উক্তিটির দলীল হচ্ছে যে, রাসূলুল্লাহ্‌ (সা.) থেকে মুতাওয়াতির (অধিক সংখ্যক) বর্ণনার মাধ্যমে উল্লেখ আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা.) রজঃস্রাবকালে নিজ স্ত্রীদের নিয়ে রাত যাপন করতেন। যদি তাদের সবকিছুই রজঃ=--- স্রাবকালে হারাম হত তিনি কোন দিনও এরূপ করতেন না। যখন এরূপ হাদীস রাসূলুল্লাহ্‌ (সা.) থেকে শুদ্ধবর্ূপে বর্ণিত হয়েছে তখন বুঝা গেল যে, আল্লাহ্‌ তা'আলার বাণী 8 4 le FE id ৬২১৯২! '("তোমর! রজঃঘ্রাবকালে স্তরী-সংগ বর্জন কর।*) দ্বারা স্ত্রীর শরীরের কিয়দাংশ বর্জন করতে বলেছেন, সম্পূর্ণ নয়! তাই প্রমাণ হয়,যে স্ত্রী-সংগ দ্বারা এখানে স্ত্রীগমনকেই বুঝানো হয়েছে। যা অবৈধ হওয়ার সম্পর্কে কোন মতভেদ নেই। অন্য কথায় সমগ্র শরীরের ব্যবহার অবৈধতার অন্তর্ভুক্ত নয় ৷? আবার কেউ কেউ বলেন, "রজঃস্রাবকালে স্ত্রীর যে অংগ বর্জন করতে বলা হয়েছে তা হচ্ছে হাঁটু ও নাভীর মধ্যবর্তী জায়গা । এর ওপর নীচের অংশ স্বামীর জন্যে হালাল। এ অভিমত পোষণকারীদের দলীল নিম্নরূপ ৪ Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।