তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ তাফসীরে তাবারী শরীফ হর 4) ও হাসান বসরী (র.) থেকে বর্ণিত, তাঁরা দু'জনেই এ আয়াত, a<iy a চল eka (“মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করবে না”) সম্বন্ধে বলেন, "এ আয়াতের অন্তর্ভূক্ত অবৈধতার হুকুম থেকে কিতাবী মহিলাদেরকে ব্যতিক্রম হিসাবে মুসলিম পুরুষদের জন্য বৈধ করা হয় ।* হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াত ("মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করবে না।*) সম্বন্ধে বলেন, এ আয়াতে মন্ধা শরীফের অধিবাসী মুশরিক নারী ও অন্যন্য মুশরিক নারীর সাথে বিয়ের অবৈধতা সম্বন্ধে বলা হয়েছে। পরে তাদের থেকে কিতাবী নারীদেরকে হালাল বলে ঘোষণা দেয়া হয়েছে। | হযরত মুজাহিদ (র.) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে । হযরত রবী (র.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াত ("মুশরিক নারীকে ঈমান ন! আনা পর্যন্ত তোমরা বিয়ে করবে না, মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করলেও নিশ্চয়ই মু'মিন ক্রীতদাসী তা অপেক্ষা উত্তম । ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সাথে তোমরা! বিযে দেবে না, মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও মু'মিন ক্রীতদাস তা অপেক্ষা উত্তম । তারা অগ্নূর দিকে আহবান করে এবং আল্লাহ্‌ তোমাদেরকে নিজ অনুগ্রহে জানুত ও ক্ষমার দিকে আহবান করেন। তিনি মানুষের জন্য ' স্বীয় বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তা হতে শিক্ষা! প্রহণ করতে পারে”।) সম্বন্ধে বলেন, এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা মুশরিক নারীদেরকে বিয়ে করা হারাম বলে ঘোষণ! দিয়েছেন। তারপর সূরা মায়িদার পঞ্চম আয়াতে কিতাবী নারীদেরকে ব্যতিক্রম হিসাবে বর্ণনা করেন। উক্ত আয়াতে বলা হয়, "তোমাদের পূর্বে যাদের কে কিতাব দেয়া হয়েছে, তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হল! যদি তোমরা তাদের মোহর প্রদান কর, তাদেরকে বিযে করতে পারবে।” অন্যান্য ব্যাখ্যাকারগণ বলেন, এ আয়'ত আরবের মুশরিক মহিলাদের সাথে বিবাহ যে অবৈধ তা নির্দেশ করার জন্য নাযিল হয়েছে, তাই তা থেকে কোন কিছুর হকুম রহিত হয়ে যায় নি এবং কোন কিছুকে ব্যতিক্রম হিসাবেও চিহ্নিত করা হয়নি বরং তা প্রকাশত একটি সাধারণ আয়াত যার অর্ধ খাস। অর্থাৎ এ অর্থ থেকে কোন ব্যতিক্রম বা বিশেষ কোন অংশ তার বাদ দেয়া হয়নি । i এ মতের সমর্থকদের বর্ণনা ৪ কাতাদা (র.) থেকে বর্ণিত, তিনি অত্র আয়াত- at ie oil [/২<% ১ 5 "মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করবে ন!।”) সম্বন্ধে বলেন, অর্থ আয়াতে উ্িফিত মুশরিক নারীদের দ্বারাই আরবের নারীদেরকে বুঝানো হয়েছে, যাদের মধ্যে আল্লাহ্‌র নাযিলকৃত কোন : কিতাব নেই । a কাতাদা (র.) থেকে অপর সূত্রে বর্ণিত আছে, তিনি আলোচ্য আয়াতাংশ সম্বন্ধে বলেন, এ: আয়াতের উল্লিখিত মুশরিক মহিলারা কিতাবীদের মধ্যে অন্তর্ভূক্ত নয়, হয়ায়ফা (রা.} একজন: ইয়াহুদী কিংবা খ্ৰীস্টান মহিলাকে বিয়ে করেছিলেন । Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।