১৩৬ তাফসীরে তাবারী শরীফ ধাস করে তারা তাদের উদরে অগ্নু ভক্ষণ করে”) নাযিল হয়, লোক ইয়াতীমের সম্পদ ও খাদ্য-দরব্য নিজেদের থেকে পৃথক করে দেয়, এমনকি যদি ইয়াতীমদের জন্য গোশৃত পাকানো হতো অতিরিক্ত হলে তা নষ্ট হয়ে যেত, তবুও অন্য কেউ তা খেতো না। এভাবে তাদের মধ্যে অসুবিধার সৃষ্টি হয়। তারা হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর কাছে অভিযোগ পেশ করে, তখন পাক কুরআনের আয়াত নাযিল হয়, - 55 Pl CSLal Li lilt oe UL “হে রাসূল! লোকে আপনাকে ইয়াতীমদের সম্বন্ধে জিজ্ঞেস করে ; আপনি বলুন, তাদের সুব্যবস্থা করা উত্তম ৷” হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত, তিনি এ আয়াতে উল্লিখিত ৯ 026 a ০) | “যদি তোমরা একত্রে থাক, তার! তো তোমাদের ভাই।” সম্বৰ্ধে বলেন, "এ আয়াতে ইয়া- তীমদের সাথে পশুচারণ ও তরকারী রান্না-বান্নার মধ্যেও একত্রে থাকার নির্দেশ রয়েছে।” অন্যান্য তাফসীরকারগণ বলেন, "ইয়াতীমের সম্পদ থেকে দূরে থাকা আরবদের চরিত্রের একটি বৈশিষ্ট্য হিসাবে গণ্য। আর তা তাদের জন্য কষ্টকর ছিল বিধায় তারা হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর দরবারে এ প্রশ্বটি উথাপন করেন। তখন আল্লাহ্ তা'আলা তাদের প্রশ্রের জবাবে এ আয়াত নাযিল করেন। যারা এরূপ অভিমত পোষণ করেন তাদের দলীল নিম্নরূপ । হযরত সুদ্দী (র.) থেকে বর্ণিত, এ আয়াত- ১13 24 8 Lo! 8 Ll oe HEL - plait a Lait Li tly - ELL LIES ("হে রাসূল! আপনাকে ইয়াতীমদের সমন জিজ্ঞেস করে ; আপনি বলুন, তাদের সুব্যবস্থা করা উত্তম। তোমরা যদি তাদের সাথে একত্র থাক তবে তার! তো তোমাদের ভাই। আল্লাহ্ তা'আলা জানেন কে হিতকারী ও কে অনিষ্টকারী”) এ আয়াতাংশ সম্বন্ধে তিনি বলেন, “আরবের লোকেরা ইয়াতীমদের সম্পর্কে খুবই কঠোর ছিলেন। এমনকি তারা একই পাত্রে খেতেন না৷ ইয়াতীমদের উটের পিঠে আরোহণ করতেন না, তাদের জন্য নিজেদের সেবককেও কাজ করতে দিতেন না। ইয়াতীমগণ হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর দরবারে এ সমস্যার সমাধানের জন্য দরখাস্ত করেন। তখন হযরত রাসূলুল্লাহ্ (সা.) আল্লাহ্ তা'আলার দেয়া সমাধান তাদেরকে বলে দিলেন যে, ইয়'তীমদের সুব্যবস্থা করা উত্তম। অভিভাবক ইয়াতীমের যাবতীয় কাজের সুব্যবস্থা করবে | তা তার জন্যে উত্তম ও সওয়াবের কাজ । তবে সম্পদের সাথে নিজের সম্পদ মিশ্রিত করবে, তার সাথে খাবার খাবে, তাকে খাবার দিবে, নিজের যানবাহনে আরোহণ করাবে, তাকে বহন করবে, তার থেকে সেবা নিবে ও নিজের সেবক দ্বারা তার সেবা করাবে ইত্যাদি খুবই উত্তম। আল্লাহ্ তা'আলা হিতকারী ও অনিষ্টকারী সম্বন্ধে অবগত আছেন। হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াত, (“লোকে তোমাকে ইয়াতীমদের ; সম্বন্ধে জিজ্ঞেস করে; বল, তাদের সুব্যবস্থা করা উত্তম।...নিশ্চয় আল্লাহ্ প্রবল, পরাক্রান্ত, প্রজ্ঞাময় ।”) সম্বন্ধে বলেন, "কোন লোকের কোলে যখন কোন ইয়াতীম থাকত, তাহলে সে পাপের ভয়ে নিজের খাবার ও ইয়াতীমের দুধ, নিজের খাবার ও দুধ থেকে পৃথক করে রাখত। আর এতে Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।