১২২ তাফসীরে তাবারী শরীফ মানুষের জন্য উপকারও রয়েছে”) তাতে মুসলমানগণ তা বর্জন করেন। তার নাযিল হয় দ্বিতীয় আয়াত, অর্থাৎ সূরায়ে আন-নাহলের ৬৭ নং আয়াত তাতে ঘোষণা করা হয়, ("এবং খর্জুর বৃক্ষের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য ধহণ করে থাক, তাতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন।”) তখন মুসলমানগণ মদ পান শুরু করেন। তারপর সুরায়ে মায়িদার দু’ খানা আয়াত নাযিল হয়। তাতে ইরশাদ হয়েছে ৪ “হে মুমিনগণ মদ, জুয়া, মূর্তি পূজার, বেদী ও ভাগ্য নিৰ্ণায়ক শর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। কাজেই তোমরা তা বর্জন কর যাতে তোমরা সফল কাম হতে. পার। শয়তান তো মদ ও জুয়ার দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহ্র যিকির ও নামাযে বাধা দিতে চায় তবে কি তোমরা নিবৃত্ত হবে না ?” হ্যরত সুদ্দী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, নিম্ন বর্ণিত আয়াতটি .., ০ A 2 (“লোকে আপনাকে মদ, জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও*) যখন নাযিল হয় তখন মুসলমানগণ মদ পান করতে থাকেন। একদিন আবদুর রহমান ইবন আউফ (রা.) উন্নতমানের খাদ্য তৈরী করেন এবং রাসূলুল্লাহ্ (সা.)-এর কয়েকজন সাহাবাকে দাওয়াত করেন। তাঁদের মধ্যে আলী ইবনে আবূ তালিব (রা:)ও ছিলেন। তিনি সুরায়ে কাফিরন পাঠ করেন, কিন্তু তিনি এ সূরাটির অর্থ বুঝতে মোটেই সক্ষম হলেন না। তখন আল্লাহ্ তা'আলা মদ সম্পর্কে কড়া নির্দেশ দিলেন এবং বলেন, “হে মুমিনগণ! মদ পানোম্মত্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হবে না যতক্ষণ না তোমরা যা বল তা বুঝতে পার। এ আয়াত নাযিল হবার পরেও মদ তাদের জন্য বৈধ ছিল। তাই তারা সালাতে ফজরের সময় থেকে সূর্য উদয় পর্যন্ত তা পান করা থেকে বিরত থাকতেন। তাঁরা যখন সালাতে জুহর আদায় করতেন তখন তাঁরা পুরাপুরি সুস্থবোধ করত। এরপর তারা সালাতে ‘এশা পর্যন্ত মদ পান করতেন না। সালাতে ‘এশার পর অর্ধরাত পর্যন্ত তাঁরা মদ পান করতেন এবং ঘুমিয়ে পড়তেন। তারপর সালাতে ফজরের জন্য উঠতেন এবং নিজেদেরকে সুস্থবোধ করতেন। এমনিভাবে তারা মদপান করে আসছিলেন। একদিন সা'দ ইবনে উটের মাথা রান্না করেন। এরপর তাঁদেরকে তা খাওয়ার জন্য আহবান জানালেন। যখন তাঁরা তা ভক্ষণ করে মদ পান করে মাতাল হয়ে যান ও বাজে কথা বলা আরম্ভ করেন। সা'দ কিছু বলেন তখন আনসারী রেগে যায় এবং উটের মাড়ীর হাড় উত্তোলন করে ও সা'দ (রা.)-এর নাসিকা ভেঙ্গে দেয়। এরপর আল্লাহ্ তা'আলা মদকে অবৈধ ঘোষণা করেন এবং বলেন, "হে মু’মিনগণ! মদ, জুয়া মুর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়ককার শর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন কর যাতে তোমরা সফলকাম হতে পার। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহ্র যিকির .ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না ?” Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।