তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ তাফসীরে তাবারী শরীফ হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, “মায়সারের অর্থ জুয়া। অন্ধকার যুগে লোকে পরিবার ও সম্পদ পণ রেখে জুয়া খেলত। যে বিজয়ী হত, সে অন্য পক্ষের পরিবার ও সম্পদ নিয়ে যেত” হযরত সুদ্দী (র.)থেকে বর্ণিত, "মায়সার অর্থ জুয়া!” হযরত কাতাদা (র.) থেকে বর্ণিত, “মায়সারের অর্থ জুয়া” হযরত মুজাহিদ (র.) ও সাঈদ ইবনে জুবায়ির (র.) থেকে বর্ণিত, তাঁরা উভয়েই বলেন, “মায়সারের অর্থ সব ধরনের জুয়া এমনকি মার্বেল খেলা যা ছেলেমেয়োরা খেলে থাকে, জুয়ার অন্তর্ভূক্ত ।” হযরত দাহ্‌হাক (র.) থেকে বর্ণিত, এ আয়াতে উল্লিখিত মায়সারের অর্থ ভুয়া ।” হযরত নাফি (র.) থেকে বর্ণিত, হযরত ইবনে উমার রা.) বলতেন, “জুয়াই মায়সার।” হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত, "মায়সার আরবদের জুয়া এবং ইরানীদের লুডু। হযরত ইবনে জরায়য (র.) বলেন যে, হযরত আতা ইবনে মায়সারা (র.) বলতেন, "মায়সার সব ধরনের জুয়া।” হযরত মাকহুল (র.) বলতেন যে, মায়সারের অর্থ জুয়া।” হযরত নাফি (র.) থেকে বর্ণিত, হযরত উমার রা.) বলতেন, 'মায়সারের অর্থ জুয়া।” এ আয়াতে উল্লিখিত- ০ 30 ১১4 51 ৯ 5 (" হে রাসূল! আপনি বলুন, উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারিতা রয়েছে,”) দ্বারা আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, "হে মুহাম্মদ! আপনি তাদেরকে বলে দিন যে, মদ ও জুয়ায় রয়েছে মহাপাপ। এ মহাপাপ সম্পর্কে হযরত সুদ্দী (র.)-এর বর্ণনা প্রণিধানযোগ্য ৷” হযরত সুদ্দী (র.) থেকে বর্ণিত, এ আয়াতে উল্লিখিত উভয়ের মধ্যে মহাপাপ কথায়-মদের পাপ হলো যে মদ পান করে, সে মাতাল হয়, এবং মানুষের ক্ষতি সাধন করে ৷ আর জুয়ার পাপ হলো যে, জুয়া খেলে, সে অন্যের অধিকার হরণ করে ও অন্যের প্রতি জুলুম করে ॥” ‘হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত, এ আয়াতে উল্লিখিত, (“হে রসূল ! আপনি বলুন, উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ,”) দ্বারা মদের প্রাথমিক দোষ নির্দেশ করা হয়েছে । হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত,“এ আয়াতে বর্ণিত, (*উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ’) দ্বারা মনদ্যপায়ী দীনী অবক্ষয়ের কথা বলা হয়েছে 1”এ আয়াতে উল্লিখিত মদ ও জুয়ায় মহাপাপ সম্পর্কে বর্ণিত, ব্যাখ্যাসমূহের মধ্য থেকে এ ব্যাখ্যটিই অধিক গ্রহণযোগ্য যা ইমাম সুদ্দী (র.) থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, “মদ্যপায়ী যখন মদ পান করে মাতাল হয়, তখন তার বিবেক-বুদ্ধি লোপ পেয়ে যায়। এমনকি সে স্বীয় রাব্বুল আলামীনের পরিচয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তাই মহাপাপ। হযরত ইবনে আব্বাস (রা.) ও এ অর্থই গ্রহণ করেছেন । জুয়ার মধ্যে পাপ এ জন্য যে, তা মহান আল্লাহ্র যিকির ও সালাত থেকে খেলোয়াড়দেরকে বিরত রাখে এবং এর কারণে খেলোয়াড়দের মধ্যে হিংসা, বিদ্বেষ ও শত্রুতার সৃষ্টি হয়ে থাকে। আল্লাহ্‌ তা'আলা কালামে পাকে তাই ইরশাদ করেছেন। +44০4) > S08 A LLL SLA AED Li of Sons ays CHI www.almodina.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।