১১০ তাফসীরে তাবারী শরীফ থাকে। আর জেনে .রেখো, আল্লাহ্ 'মুত্তাকীদের সাথে আছেন।” এ আয়াত দ্বারা পূর্বেকার আয়াতের হুকুম রহিত হয়ে যাবার কারণ হলে! রাসূলুল্লাহ্ (সা.) থেকে এ সম্পর্কে বহু হাদীস বর্ণিত হয়েছে। যেমন বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সা.) হুনায়ন নামক স্থানে বনী হাওয়াযিনের সাথে যুদ্ধ করেছেন, REDE CE SLE CE NEES আওতাসে প্রেরণ করেছেন। আর এসব যুদ্ধ কোন না কোন পবিত্র মাসে সংঘটিত হয়েছে। এসব ঘটনায় বুঝা যায় যে, যদি পবিত্র মাসে যুদ্ধ হারাম বা পাপের কাজ হত তা হলে রাসূলুল্লাহ্ (সা.) কখনও এ পবিত্র মাসসমূহে সৈন্য প্রেরণ করতেন না! অধিকন্তু সমস্ত সীরাতকার জ্ঞানীগুণীগণ একমত যে, কুরায়শদের বিরুদ্ধে যিলকাদ মাসেই বায়তুর রিদওয়ান সংঘটিত হয়েছে। রাসূলুল্লাহ্ (সা.) উপস্থিত সমস্ত সাহাবায়ে কিরাম থেকে যুদ্ধের অঙ্গীকার নেন। কেননা তিনি যখন হুদায়বিয়ায় পৌছে মুশরিকদের দ্বারা বাধাপ্রপ্ত হলেন এবং উসমান ইবনে আফ্ফান (রা.)-কে দূত হিসাবে মুশরিকদের কাছে পাঠালেন তবে ফিরে আসতে বিলম্ব হওয়ায় তাঁর হত্যার গুজব রাসূলুল্লাহ্ (সা.) -এর কাছে পৌছলে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবায়ে কিরাম থেকে তিনি অঙ্গীকার নিলেন। এরপর উসমান ইবনে আফ্ফান (রা.) ফিরে আসেন এবং মুশরিক ও মুসলমানদের মধ্যে সন্ধি স্থাপিত হয়। এভাবে মুসলমানগণ যুদ্ধ থেকে বিরত থাকেন। এ অঙ্গীকারনামা পবিত্র যিলকাদ মাসে সংঘটিত হয়েছিল। এ ঘটনার দ্বারা বুঝা যায় যে, আলোচ্য আয়াতে উল্লিখিত নিষেধাজ্ঞা রহিত হয়ে গেছে। যদি কোন ব্যক্তি মনে করেন যে, পবিত্র মাসে যুদ্ধের নিষেধাজ্ঞা রাসূলুল্লাহ্ (সা.) কর্তৃক সংঘটিত যুদ্ধসমূহের পরে জারী করা হয়েছে। তাই আলোচ্য আয়াতের হুকুম রহিত হয়নি। এ ধরনের ধারণা অমূলক ও ভ্রান্ত বলে প্রমাণিত। কেননা অত্র আয়াতে (“পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে জিজ্ঞেস করে, বলে, এটাতে যুদ্ধ করা ভীষণ অন্যায়।”) আবদুল্লাহ্ ইবনে জাহাশ ররা.) ও তাঁর' সঙ্গীদের কার্যক্রম সম্পর্কে নাযিল হয়েছে। আর এ ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ্ (সা.)-এর মক্কা থেকে মদীনা আগমনের দ্বিতীয় বছরের জামাদিউস সানী মাসের শেষ তারিখ। আর হুনায়ন ও তায়িফের ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ্ (সা.)-এর মক্কা থেকে' মদীনায় আগমনের অষ্টম বছরের যিলকাদ মাসে। ত্র দু: ঘটনার মধ্যে সময়ের যে বিরাট ব্যবধান তা কারে! অজানা নয়। আল্লাহ্ ত'আলার বাণী- এ &/ ০ Dl ps Cf i ui pEOEES LIGG YS ( (“তারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যে পর্যন্ত না তোমাদেরকে তারা দীন থেকে ফিরিয়ে আন্তে পারবে, যদি তার! সক্ষম হয়”) অর্থাৎ হে মুসলমানগণ ! তোমরা জেনে রেখো যে, মঙন্ধা শরীফের কুরায়শী মুশরিকরা তোমাদেরকে ধর্মচ্যৃত করার জন্যে (যদি তারা সক্ষম হয়) সর্বদা যুদ্ধ করতে থাকবো। এতদ্সম্পর্কে নিম্ন বর্ণিত হাদীসসমূহ প্রাণিধানযোগ্য। ৪ হযরত উরওয়া ইবনে যুবায়র রা.) থেকে বর্ণনা করেন। তিনি এ আয়াতাংশের ("তারা সর্বদা or ENC OTL EL Wwww.almodina.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।