তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ তাফসীরে তাবারী শরীফ পালন করা হবে। তখন তিনি তাঁর সাথী সঙ্গীদের ডেকে পাঠান ও তাদের সামনে পত্রটি পাঠ করেন। এরপর দু’জন সাহাবী বিশেষ কারণবশত প্রত্যাবর্তন করেন ও বাকী সকলে তার সঙ্গ পরিত্যাগ থেকে বিরত থাকেন। এরপর তাঁরা ইবনুল হাদরামীর দেখা পান এবং তাকে হত্যা করেন। অথচ তাঁরা জানতেন না যে, এটাকি রজব মাসের প্রথম তারিখে ছিল কিংবা জমাদিউস--সানী মাসের সর্বশেষ তারিখে ছিল। এ ঘটনার পর মুশরিকরা মুসলমানদের কুৎসা রটনার জন্যে বলতে লাগল, “তোমরা পবিত্র মাসে রক্তক্ষয়ী হত্যাকান্ড ঘটিয়েছ।” মুসলমানগণ রাসূলুল্লাহ্‌ (সা.)-এর দরবারে উপস্থিত হয়ে যাবতীয় ঘটনার দিকে হুযুরের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর আল্লাহ্‌ পাক এ আয়াত অবতীর্ণ করেন, "পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞেস করে ; বল, এতে যুদ্ধ করা ভীষণ অন্যায়। কিন্তু আল্লাহ্‌র পথে বাধা দান করা, আল্লাহ্‌কে অস্বীকার করা, মাসজিদুল হারামে বাধা দেয়া এবং এর বাসিন্দাকে তা থেকে বহিষ্কার করা আল্লাহ্‌র নিকট তদপেক্ষ। অধিক অন্যায় । আর ফিতনা হত্যা অপেক্ষা ভীষণ অন্যায়। আর ফিতনাই হচ্ছে শির্ক। ইমাম আবূ জা'ফর মুহান্মদ ইবনে জারীর তাবারী (র.) বলেন, “আমার ধারণা তাদের মধ্য থেকে কেউ বলবেন, ‘আল্লাহ্র শপথ! আমর ইবনে আল-হাদরামীকে এক ব্যক্তিই হত্যা করেছেন। এরপর তিনি বলেছেন, ‘যদি এ কাজটি ভাল হয়ে থাকে তাহলে আমি তার জিন্মা নিলাম। আর যদি মন্দ হয়ে থাকে তাও আমিই করছি।' হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত, তিনি এ আয়াত - & Js AOA et oe Hk ("পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে আপনাকে জিজ্ঞেস করে; বলুন, তাতে যুদ্ধ করা ভীষণ অন্যায়,”) সম্বন্ধে বলেন, বনী তামীমের একজন সাহাবীকে হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) একটি ক্ষুদ্র সেনাদলসহ প্রেরণ করেন। তিনি ইবনুল হাদরামী মুশরিকের দেখা পান। সে তায়িফ থেকে মন্ধা শরীফের পথে মদ বহন করছিল। ওয়াকিদ নামক একজন সাহাবী মুশরিকটির দিকে একটি তীর নিক্ষেপ করে ও তাকে হত্যা করে। অথচ কুরায়শ ও মুহাম্মাদ (সা.)-এর মধ্যে একটি যুদ্ধ বর্জনের চুক্তি ছিল। তিনি আমর ইবনুল হাদরামু; মুশরিককে জমাদিউস্সানী মাসের শেষ তারিখে কিংবা রজব মাসের প্রথম তারিখে হত্যা করেন। এ পরিপ্রেক্ষিতে মুশরিককুল বলতে লাগল যে, এ পবিত্র মাসে এরূপ হত্যাকান্ড? অথচ মুসলামানদের সাথে আমাদের একটি যুদ্ধ বর্জনের চুক্তি রয়েছে। তারপর আল্লাহ্‌ তা'আলা নাযিল করেন,” ১ 5% 9 dl hl be La 9 - Lk da Ys dt te &, এ 21,219 ॥12]। "তাতে যুদ্ধ করা ভীষণ অন্যায়! আল্লাহ্র পথে বাধা দান করা, আল্লাহ্‌কে অস্বীকার করা, মাসজিদুল হারামে বাধা দেয়া এবং তার অধিবাসীদেরকে. তা থেকে বহিষ্কার করা আল্লাহ্র নিকট আমর ইবনুল হাদরামী মুশরিকের হত্যাকান্ড অপেক্ষ। অধিক অন্যায়!” ফিত্না হচ্ছে আল্লাহ্‌কে অস্বীকার করা ও মূর্তি পূজা করা। আর তা এসব অপেক্ষা ভীষণ অন্যায় । Wwww.almodina.com

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।