»৪ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, অত্র আয়াত, (তোমাদের জন্য যুদ্ধের বিধান দেয়া হল যদিও তোমাদের নিকট এটা অপ্রিয়)” এর হুকুম, অন্য আয়াত (তারা বলে, আমরা শুনেছি এবং পালন করেছি.....) দ্বারা রহিত হয়ে গেছে”। আবূ জা'ফর মুহাম্মদ ইবনে জারীর তাবারী (র.) বলেন,” উপরোক্ত উক্তি সঠিক নয়। কেননা পূর্ববর্তী আদেশ শুধুমাত্র আল্লাহ্ তা'আলার পরবর্তী আদেশে রহিত হয়ে যায়। কিন্তু বান্দাদের উক্তির দ্বারা আল্লাহ্র আদেশ রহিত হয় না। আর অত্র আয়াতে, (“তারা বলে, আমরা শুনেছি এবং পালন করেছি,”) আল্লাহ্ তা’আলা মু'মিন বান্দাদের উক্তি সম্বন্ধে সংবাদ দিচ্ছেন যে, তারা এরূপ বলে। কাজেই এ আয়াত দ্বারা অন্য আদেশ রহিত হতে পারে না। __ আবু ইসহাক আল-ফাযারী বলেন,"আমি আল আওযায়ী (র.)-কে অত্র আয়াত," তোমাদের জন্য যুদ্ধের বিধান দেয়া হল যদিও তেমাদের নিকট এটা অপ্রিয়,” সম্বন্ধে প্রশ্ব করলাম যে, মানবজাতির সকলের ওপরই কি যুদ্ধ ওয়াজিব? উত্তরে তিনি বলেন, “আমি তা জানি না কিন্তু ইমাম ও জন- সাধারণের পক্ষে তা ছেড়ে দেয়া উচিত নয়। কিন্তু কোন নির্দিষ্ট লোকের ব্যাপারে এরূপ হুকুম নয়।” কেউ কেউ বলেন, “সকলের ওপরই যুদ্ধ ফরযে কিফায়া।৷” কয়েকজন আদায় করলে বাকী সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়, যেমন সালাতে জানাযা, মৃত ব্যক্তির গোসল, কাফন, দাফন। ইমাম আবূ জা'ফর তাবারী (র.) বলেন যে, উপরোক্ত অভিমতটি সাধারণ মুসলিম, উলামায়ে কিরাম অবলম্বন করেছেন। ইজমায়ে হজ্জতের জন্য এ অভিমতটি আমাদের কাছেও সঠিক বলে গৃহীত। কেননা আল্লাহ্ তা'আলা অন্যত্ৰ ইরশাদ করেন £৪ “যারা স্বীয় ধন-প্রাণ দ্বারা জিহাদ করে কল্যাণের প্রতিশুতি দিয়েছেন।” সুতরাং আল্লাহ্ তা'আলা! সংবাদ দিয়েছেন যে, কল্যাণ মুজাহিদদের জন্য এবং তাদের জন্যেও যারা বসে থাকেন। যারা বসে থাকে যদি তারা কোন ফরযকে নষ্ট করতেন তাহলে তাদের জন্য এটা অকল্যাণ হত, কল্যাণ হত না। আবার কেউ কেউ বলেন, “কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্যে ধর্ম যুদ্ধ ফরয করা হয়েছে৷ যারা এ মত পোষণ করেন ঃ হযরত দাউদ ইবনে আবূ আসিম {র.) বলেন, “আমি সাঈদ ইবনে মুসাইয়িব (র.)-কে বললাম, "আমি নিঃসন্দেহে জানি যে, ধর্ম যুদ্ধ সকলের প্রতি ওয়াজিব করা হয়েছে।”’ এতে তিনি চূপ করে Wwww.almodina.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।