আমার উপর প্রবল হয়ে গেছে। মানুষ যা অভ্যাস করবে, মৃত্যুর সময় তাই মুখ দিয়ে বের হবে। আমি তো কখনই মসজিদে যেতাম না।” ইবনে আবি রাওয়াদ বলেন, “এক ব্যক্তির মৃত্যুর সময় আমি তার কাছে উপস্থিত হলাম। পাশে থাকা সাথীগণ তাকে ‘লা ইলাহা ইল্লান্লাহ'র তালকিন করছিল। কিন্তু তার এবং উক্ত মূল্যবান কালেমার মধ্যে অন্তরায় তৈরি হয়ে গিয়েছিল অতঃপর যখন নিঃশ্বাস ভারী হয়ে আসছিল আর সবাই বারবার তালকিন করছিল, তখন চিৎকার করে বলে উঠল, “সে লা ইলাহা ইল্লাল্লায় কাফের ছিল..” অতঃপর শ্বাস টানতে টানতে মৃত্যুমুখে পতিত হলো। তিনি বলেন, অতঃপর দাফন শেষে আমরা পরিবারকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলল, সে ছিল মদ্যপ ৷” (আলজাওয়াবুল কাফী-১৬৫) অপমৃত্যু এবং কুসমাপ্তি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন । কবীরা গুনাহ থেকে রক্ষা করুন। দুনিয়াতে যে ব্যক্তি মদপান করবে, আখেরাতে জান্নাতের পবিত্র শরাব থেকে সে বঞ্চিত হবে; মদ্যপকে আখেরাতে “ত্বীনাতুল খাবাল” পান করানো হবে । “ত্বীনাতুল খাবাল” কী জিজ্ঞেস করা হলে নবীজী বললেন, জাহান্নামীদের দেহ-নির্গত পুঁজ। তবে যদি মৃত্যুর পূর্বেই খাঁটি-মনে তাওবা করে ফিরে আসে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। তবে অশ্লীল 87 wwuw.islamerpath.wordpress.com Contents
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।