পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সাথে সাক্ষাতের নিমিত্তে নয়; বরং আমল সংশোধন করতে । সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহকে সন্তুষ্ট করতে ৷ কিন্তু.. মহান সৃষ্টিকর্তা ফায়সালা করেছেন, কখনই তারা দুনিয়াতে ফিরে যাবে না। ব্যতিক্ৰমী কিছু মৃত্যু পাপী, অপরাধী, উদাসীন ও দুনিয়ার মোহে লিপ্ত ব্যক্তিদের জন্য মরণকালে কঠিন শাস্তি অবধারিত। তাদের ও আল্লাহর মাঝে অন্তরায় সৃষ্টি হওয়ার বিবরণ এসেছে। ইমাম কুরতুবী রহ. বলেন, “দুনিয়া এবং অতি প্রত্যাশার প্রতি প্রবল আসক্ত এক ব্যক্তির মৃত্যুকালে কালেমা পাঠ করতে উদ্বুদ্ধ করছিল। কিন্তু সে চিৎকার করছিল আর বলছিল, অমুক ঘরটি এভাবে ঠিক কর। অমুক ক্ষেতে ওটা চাষ কর। অমুক দোকানে ওই মাল উঠাও... এ কথাগুলো বলতে বলতেই সে দুনিয়া ত্যাগ করল” হ্যাঁ. সে মৃত্যুবরণ করল। কিন্তু তার দোকানগুলো তো অন্যদের ভোগদখলে ৷ আহ.. দুঃখের কোনো সীমা রইল কি?! 85 wwuw.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।