Contents চিন্তা-ভাবনা কেবল তারাই করে, যারা বুদ্ধিমান ৷” (সূরা যুমার- ৯) এটাই মানুষকে পরকাল বিশ্বাসে সহায়তা করে। এভাবেই পরকালের বাস্তবতা ধীরে ধীরে হৃদয়ঙ্গম হতে থাকে। বনক্ষ্যমাণ গ্রন্থটি আরবী “আল-আলামুল আখীর” এর বাংলা-রূপ। আরব বিশ্বের প্রখ্যাত দাঈ ও সুলেখক ড. মুহাম্মদ বিন আব্দুর রহমান আরীফীর অন্যসব বইয়ের ন্যায় এটিও আরব-বিশ্বে ব্যাপক প্রচার ও প্রসিদ্ধি পেয়েছে। পাঠকালেই অনুবাদের সংকল্প নিয়েছিলাম ৷ দীর্ঘ পরিশ্রমের পর তা আজ আপনাদের হাতে । হাদিসের উদ্ধৃতিগুলো প্রসিদ্ধ “মাকতাবায়ে শামেলা” থেকে সংগৃহীত ৷ অনুবাদ ও সম্পাদনার কাজে যারাই আমাকে সহযোগিতা করেছেন, সকলের জন্য কৃতজ্ঞভরা দুয়া, আল্লাহ তা‘লা সকলের সহযোগিতা কবুল করুন ও বইটিকে উম্মতে মুসলিমা’র জন্য উপকারী করুন এবং পরকালে আমার নাজাতের অসিলা বানান! যেকোনো সুপরামর্শ বা মন্তব্য লিখে পাঠানোর অনুরোধ রইল। উমাইর লুৎফর রহমান 880 1766 257930 facebook- Umair Lutfor Rahman email- kothamedia@outlook.com 8 wwuw.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।