আব্দুর রহমান বিন আছওয়াদ রা. মৃত্যুকালে কাঁদছিলেন। জিজ্ঞেস করা হলো, কাঁদছেন কেন? আপনি তো অমুক কাজ করেছেন, তমুক কাজ করেছেন! (অর্থাৎ অনেক এবাদত করার সুযোগ পেয়েছেন) বললেন, এজন্য কাঁদছি.. আল্লাহর শপথ, নামায এবং রোযার উপর আমার আফসোস হয় (যদি আরো বেশী করে পালন করতে পারতাম), অতঃপর কুরআনুল কারীম তেলাওয়াত করতে করতে ইন্তেকাল করলেন। ইয়াজিদ রাকাশী মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন আর নিজেকে সম্বোধন করে বলছিলেন, হে ইয়াযিদ, মৃত্যুর পর কে তোমার জন্য নামায পড়বে? কে তোমার জন্য রোযা রাখবে? কে তোমার অপরাধের জন্য ক্ষমাপ্রার্থনা করবে? অতঃপর শাহাদাত পাঠ করতে করতে ইন্তেকাল করলেন। আল্লাহ আমাদের সকলকে সুসমাপ্তি দান করুন.. আমীন! 79 wwuw.islamerpath.wordpress.com Contents
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।