পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents তো একই আব্বাজান! বললেন, আমার চেহারাটুকু মাটির দিকে করে দাও! হয়ত আল্লাহ অধমের অবস্থা দেখে দয়াপরায়ন হবেন। মৃত্যু হলে দ্রুত আমায় কবরস্থ করো! হয়ত কোনো কল্যাণ-স্থলে আমাকে প্রেরণ করছ অথবা কোনো অকল্যাণকর বোঝা তোমরা কাঁধ থেকে নামিয়ে ফেলছ। অতঃপর বলতে লাগলেন, ধিক উমরের! ধিক তার মায়ের..! যদি ক্ষমাপ্রাপ্ত না হ্‌য়। অতঃপর ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হচ্ছিল, মৃত্যুযন্ত্রণা তীব্র হচ্ছিল । অবশেষে তিনি ইন্তেকাল করলেন। নবীজী এবং আবু বকর রা. এর পাশেই তিনি কবরস্থ হলেন। হ্যাঁ.. সত্যিই উমর মৃত্যুবরণ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে এরকম লোকের মৃত্যু হয় না। জীবনভর সৎকর্ম করেছেন। উন্নত আসন লাভ করেছেন। কবরে সাথে নিয়ে গেছেন তিনি কুরআনের তিলাওয়াত, আল্লাহর ভয়ে অধিক ক্রন্দন৷ বিপদে নামায যাকে আনন্দ দিত তার জিহাদ তার মর্যাদা উঁচু করত । দুনিয়াতে অল্প পরিশ্রান্ত হলেও আখেরাতে কিন্তু ঠিকই তিনি চিরসুখী হয়ে গেলেন। নবী করীম সা. তাকে জান্নাতের সুসংবাদ-প্রাপ্তদের অন্যতম বলে গেছেন। নবীজী বলেন, 76 wwuw.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।