পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents এক যুবক উমর রা. এর কাছে এসে বলতে লাগল, সুসংবাদ গ্রহণ করুন হে আমীরুল মুমিনীন! নবী করীম সা. এর সাহচর্য পরিশেষে শাহাদাতের মর্যাদা পাচ্ছেন। উমর রা. বললেন, “আমি চাই যৎসামান্য নিয়েই আমি দুনিয়া থেকে বিদায় হই। আমার উপর কোনো পাওনা না থাকে । আমার জন্য কারো দুঃখবোধ না হয়।” যুবকটি চলে যাওয়ার সময় উমর রা, লক্ষ্য করলেন তার পাজামা মাটি স্পর্শ করছে। বললেন, তাকে নিয়ে এসো! যুবক ফিরে এলে উমর তাকে উপদেশ দিচ্ছিলেন, “হে ভ্রাতুল্পুত্র, কাপড় উপরে উঠাও! তাহলে বস্তুও পরিষ্কার থাকবে, আল্লাহর আদেশও পালন হবে।” ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। প্রায়সময়ই অজ্ঞান হয়ে পড়ছিলেন। পুত্র আব্দুল্লাহ রা. বলেন, অচেতন হয়ে পড়লে আব্বাজানের মাথাটুকু ধরে আমার কোলে রাখলাম । আমার মাথা জমিনে রাখো! অতঃপর আবার অচেতন হয়ে পড়লেন । চেতনা ফেরার পর মাথা আমার কোলে দেখে আবারো বললেন, মাথা জমিনে রাখো! বললাম, আমার কোল এবং জমিন 75 www.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।