পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সে ছিল এক মহাবিজয়। এরপর আপনি নবীজীর সাথে মুশরিকদের বিরুদ্ধে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নবীজীর মৃত্যুকালে তিনি আপনার উপর পূর্ণ সন্তুষ্ট ছিলেন। নবীজীর পরবর্তী খলীফার প্রধান উপদেষ্টা ছিলেন। তিনিও মৃত্যুকালে আপনার উপর সন্তুষ্ট ছিলেন। অতঃপর শাসক নিযুক্ত হলেন। আপনার মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ অসংখ্য দেশ-বিজয়ের সুসংবাদ শুনিয়েছেন। অঢেল ধনসম্পদের অধিকারী বানিয়েছেন। শত্রুদের দেশান্তরিত করিয়েছেন। পরিশেষে আপনার জন্য শাহাদাত লিখে রেখেছেন। আপনার জন্য অজস্র সংবর্ধনা! কথা শেষ হলে উমর রা. বললেন, আমাকে বসাও! বসানোর পর তিনি ইবনে আব্বাসকে বললেন, কী বলেছ আবার বল! কথাগুলো পুনরাবৃত্তি করলে উমর রা. বললেন, “আল্লাহর শপথ, তোমার কথায় তো মানুষ কঠিন ধোঁকায় পড়ে যাবে।” ইবনে আব্বাসের জ্ঞান ও খোদাভীরুতা সম্পর্কে তিনি ভালোরকম অবগত ছিলেন। তার দিকে তাকিয়ে বললেন, তুমি যা বলছ, আল্লাহর সাথে সাক্ষাতকালে কি এরকম বলতে পারবে? ইবনে আব্বাস বললেন, জি হ্যাঁ..! উমর রা. খুশি হয়ে বললেন, তোমার জন্যই প্রশংসা হে আল্লাহ! অতঃপর সবাই একে একে তাঁর ংসা করতে লাগল । তাকে বিদায় জানাতে লাগল। অন্তিম উপদেশ 74 wwuw.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।