পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents অতঃপর দুধের পাত্র এনে দুধ পান করালে দুধও নাভির নীচ দিয়ে নির্গত হয়ে গেল ডাক্তার বুঝতে পারল, এলোপাথাড়ি আঘাতে তাঁর দেহ্‌ ক্ষতবিক্ষত হয়ে গেছে, ফলে পেট কোনো খাদ্য বা পানীয় বহন করতে পারছে না। ডাক্তার বলল, হে আমীরুল মুমিনীন! আপনি অসিয়ত করতে পারেন। আমার ধারণা, আপনি আর একদিন বা অর্ধদিন বেঁচে থাকবেন। উমর রা. মৃত্যুর উপর পূর্ণ বিশ্বাস রেখে বলতে লাগলেন, তুমি সত্যই বলেছ। অন্য কিছু বললে তোমাকে মিথ্যুক ভাবতাম। অতঃপর বললেন, “আল্লাহর শপথ, পুরো বিশ্ব যদি আমার আয়ত্তাধীন মুক্তিপণ হিসেবে দিয়ে দিতাম ৷” ইবনে আব্বাস রা. এর প্রশংসা জ্ঞাপন তার এই নম্রতা-পূর্ণ ও আল্লাহর প্রতিশ্রুত বিষয়াবলীর প্রতি অতি আগ্রহপূর্ণ কথাগুলো শুনে ইবনে আব্বাস রা. বলতে লাগলেন, “আপনি যা বলছেন, তার জন্য আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। নবী করীম সা. কি আপনার মাধ্যমে দ্বীনের মর্যাদা বৃদ্ধি করার দোয়া করে যাননি? মনঙ্ধায় মুসলমানগণ ভয়ে দিন কাটাতেন। আপনি যখন মুসলমান হলেন, আপনার মাধ্যমে ইসলাম শক্তি সঞ্চয় করল । আপনি যখন হিজরত করেছিলেন, 73 wwuw.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।