Contents বললেন ওযু শেষ করে নামাযের উদ্দেশ্যে দাঁড়াতে চাইলেন। পারলেন না। পুত্র আব্দুল্লাহকে ধরে নিজের পেছনে বসালেন। ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। আব্দুল্লাহ বলেন, আমি ক্ষতস্থানে আঙ্গুল রেখে রক্তক্ষরণ বন্ধ করতে চাইলাম । অনেক চেষ্টা করেও পারলাম না। অতঃপর পাগড়ির কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে দিলাম। করলেন। অতঃপর ইবনে আব্বাস রা. কে উদ্দেশ্য করে বললেন, দেখ হে ইবনে আব্বাস! একজন অগ্নিপূজক কৃতদাস আমাকে গুরুতর আহত করেছে। অতঃপর অনেককেই ক্ষতবিক্ষত করে পরিশেষে আত্মহত্যা করেছে। এরপর বললেন, “আল্লাহর প্রশংসা, আমার হত্যাকারীকে তিনি সেজদাকারী বানাননি যে, আল্লাহর কাছে সেজদার বিনিময়ে সে আমার বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাবে” অতঃপর চিকিৎসার জন্য ডাক্তার এলো, আঘাত পাকস্থলী পর্যন্ত পৌঁছুল কিনা যাচাই করতে ডাক্তার উমর রা. কে খেজুর মিশ্রিত পানি পান করাল পানি মুখ দিয়ে প্রবেশ করে পাকস্থলী দিয়ে বের হয়ে গেল। ডাক্তার ভাবল, হয়ত রক্তপিণ্ড বের হচ্ছে। 72 wwuw.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।