পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents হলে তিনি বললেন, শুনেছি তুমি নাকি বল, “চাইলে এমন চাক্কিও আমি তৈরি করতে পারব, যা বাতাসে ঘুরালেও আটা তৈরি করবে।” কৃতদাস উমরের দিকে ভ্রুকুঞ্চিত করে তাকিয়ে বলল, অবশ্যই! আমি আপনার জন্য এমন চাক্কি তৈরি করব, যার সুনাম প্রাচ্য ও পাশ্চাত্যে আলোচিত হবে। উমর রা. সাথীদের দিকে তাকিয়ে বললেন, শুনে রাখো, সে কিন্তু আমাকে ওয়াদা দিচ্ছে! অতঃপর আবু লুলু দু'মুখো একটি ধারালো ছুরি তৈরি করল, উভয় দিক দিয়ে আক্রমণের সুবিধার্থে কজ্ঞা মাঝখানে স্থাপন করে পুরো ছুরিতে বিষ মাখিয়ে নিলো। আক্রমণ দুর্বল হলেও যাতে বিষক্রিয়ায় কাজ সমাধা করতে পারে। অতঃপর রাতের আঁধারে এসে মসজিদে নববীর এক কোণায় উৎ পেতে বসে রইল । উমর রা. মসজিদে প্রবেশ করে নামায শুরু করতে বললেন। ইকামত শেষ হলে তিনি সামনে গিয়ে ‘তাকবিরে তাহরিমা’ বললেন। অতঃপর যখন কেরাত শুরু করলেন, তখনই সে তার উপর এলোপাথাড়ি আক্রমণ করে মুহূর্তের মধ্যেই বক্ষে, বুকের একপাশে এবং নাভির সামান্য নীচে তিন-তিনটি ছুরিকাঘাত বসিয়ে দিল। 70 www.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।