পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents তাদেরকে নামাযে দেখে খুবই আপ্লুত হলেন, আনন্দে মুচকি হাসলেন মনে হচ্ছিল তাঁর চেহারা যেন এক টুকরো চাঁদ। অতঃপর পর্দা নামিয়ে বিছানায় ফিরে এলেন। আসমান হতে মৃত্যুর ফেরেশতাগণ অবতরণ করলেন সর্ব পবিত্র ও শ্রেষ্ঠ আত্মাকে নিয়ে যেতে নবীজীর উপর মৃত্যু-যন্ত্রণা ধীরে ধীরে মৃত্যু-যন্ত্রণা শুরু হতে লাগল উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, “মৃত্যুর সময় আমি নবীজীকে দেখেছি, তিনি পাশে রাখা পানি- ছাড়া কোনো মা‘বুদ নেই! অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আছে! ফাতেমা রা. পাশে বসে কেদে কেদে বলছিলেন, আব্বুর উপর কী বিপদ..! নবীজী ফাতেমার দিকে তাকিয়ে বললেন, আজকের পর থেকে তোমার আব্বুর কোনো বিপদ থাকবে না। আমি তাঁর চেহারা মুছে দিচ্ছিলাম আর সুস্থতার দোয়া করছিলাম । তিনি বললেন, না! বরং আমি সর্বোন্নত সাখী আল্লাহকে চাই; জিবরীল, মিকাঈল এবং ইসরাফীলের সাথে..! অতঃপর যখন নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, যন্ত্রণা তীব্রতর হচ্ছিল, তখন সর্বশেষ কথাগুলো তিনি উচ্চারণ করছিলেন। 67 wwuw.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।