পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অতঃপর সবাই তাঁর জন্য পানির ব্যবস্থা করে সারা গায়ে পানি ঢালতে লাগলেন। কিছুক্ষণ পানি ঢালার পর আবারো কিছুটা উদ্যমতা অনুভব করলে দুই হাতের উপর ভর করে উঠতে যেয়ে আবার অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে প্রথমেই আবার জিজ্ঞেস করলেন, সবাই কি নামায পড়ে ফেলেছে? বলল, না হে আল্লাহর রাসূল! সবাই আপনার অপেক্ষায়! বললেন, বড় পাত্র দিয়ে পানি ঢালো! আবারো পানির ব্যবস্থা করে সারা গায়ে অধিক পরিমাণে ঠাণ্তা পানি ঢালা হলো। কিছুক্ষণ পানি ঢালার পর “যথেষ্ট হয়েছে” ইঙ্গিত করলেন। আবারো দুই হাতে ভর করে উঠতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন পরিবারের সদস্যগণ তাঁর দিকে মায়াভরে তাকিয়ে ছিলেন। অন্তরগুলো তাদের ধুকধুক করছিল। চোখে অশ্রু টলমল করছিল। সবাই মসজিদে নামাযের জন্য তাঁর অপেক্ষায় । তাকে ইমাম হিসেবে দেখতে, তাঁর সঙ্গে তাকবীর বলে, তাঁর সঙ্গে রুকু সেজদা করে নামায আদায় করবে.. এ আশায় সকলেই অধীর আগ্রহে বসে ছিলেন। এদিকে নবীজী অচেতন কিছুক্ষণ পর হুশ ফিরে এলে প্রথমেই জিজ্ঞেস করলেন, সবাই কি নামাষ পড়ে ফেলেছে? সবাই বলল, না হে আল্লাহর 64 wwuw.islamerpath.wordpress.com Contents

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।