পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents আরো তীব্র হলো । সাথীগণ বিছানা করে তাঁকে শুইয়ে দিলেন। বিছানায় থাকা অবস্থায়ই মৃত্যুজনিত রোগ ধীরে ধীরে তাঁর উপর ভর করতে লাগল । মানুষ ইশা’'র নামাযের জন্য নবীজীর ইমামতির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল । এদিকে অসুস্থতাও বাড়ছিল। বিছানা থেকে উঠার চেষ্টা করছিলেন, পারছিলেন না। বিলম্ব হওয়ায় কিছু মানুষ “নামায, নামায” বলে ঘোষণাও দিলেন। নবীজী তাদের কণ্ঠ শুনে কাছের লোকদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সবাই কি নামায পড়ে ফেলেছে? তারা বলল, না হে আল্লাহর রাসূল! সকলেই আপনার অপেক্ষায়! নবীজী মসজিদের দিকে তাকিয়ে উঠতে চাইলেও শরীরের অত্যধিক তাপমাত্রা তাঁকে সে সুযোগ দেয়নি । নবীজী বললেন, বড় পাত্র দিয়ে পানি ঢালো! লাগলেন । কিছুক্ষণ পানি ঢালার পর কিছুটা উদ্যমতা অনুভব করলে “যথেষ্ট হয়েছে” ইঙ্গিত দিলেন। পানি সরিয়ে নেয়া হলো। দুই হাতে ভর করে উঠতে চেষ্টা করলেন, এমনসময় অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে প্রথমেই জিজ্ঞেস করলেন, সবাই কি নামায পড়ে ফেলেছে? তারা বলল, না হে আল্লাহর রাসূল! সবাই আপনার অপেক্ষায়! বললেন, বড় পাত্র দিয়ে পানি ঢালো! 63 wwuw.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।