পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

আ. এর সাথে কথা বলতে শুরু করে এবং উপদেষ্টার দিকে অদভ্ভুতভাবে তাকাতে থাকে। লোকটির এমন অদভুত তাকানো দেখে উপদেষ্টা ভয় পেয়ে যায়। লোকটি বেরিয়ে যাওয়ার পর উপদেষ্টা বৈঠক থেকে দাঁড়িয়ে সুলাইমান আ. কে জিজ্ঞেস করে, হে আল্লাহর নবী, লোকটি কে? তার দৃষ্টি আমাকে হতভম্ব করে দিয়েছে। সুলাইমান আ. বললেন, এ হলো মৃত্যুর ফেরেশতা । মানবরূপে আমার কাছে এসেছে! এ কথা শুনে উপদেষ্টা ভয়ের আতিশয্যে কাঁদতে আরম্ভ করে। বলতে থাকে, হে নবী, আল্লাহর দোহাই যদি বাতাসকে বলেন আমাকে দূরে কোথাও রেখে আসতে! হিন্দুস্তানে পৌঁছে দিতে! সুলাইমান আ. তার কথামতো বাতাসকে আদেশ করলেন তাকে হিন্দুস্তানে ছেড়ে আসতে.. পরদিন মৃত্যুর ফেরেশতা আবার আসলে সুলাইমান আ. তাকে জিজ্ঞেস করলেন, গতকাল আমার সাথীকে তুমি ভয় দেখিয়েছ! তার দিকে অদ্ভুত-রূপে তাকাচ্ছিলে কেন? মৃত্যুদূত বলে, হে আল্লাহর নবী, সূর্যোদয়ের কিছুক্ষণ পর আমি আপনার কাছে এসেছিলাম, আর সেদিন দুপুরে আল্লাহ তালা আমাকে হিন্দুস্তানে তার রহ কবজা করার আদেশ করেছিলেন। আর তাকে আপনার কাছে দেখে আমি অবাক হয়েছিলাম । সুলাইমান আ. বললেন, তারপর কী করলে? সে বলে, তারপর করতে গিয়ে দেখি সে ওখানেই উপস্থিত । অতঃপর তার রূহ কবজা করি। 57 wwuw.islamerpath.wordpress.com Contents

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।