সরানোর আদেশ করা হলে তাকে দূরে সরিয়ে দেয়া হলো। আমাকে পবিত্র করুন! নবীজী উচ্চস্বরে বললেন, ধিক তোমার! তুমি কি জান- ব্যভিচার কী? দূরে সরানোর আদেশ করা হলে তাকে সরিয়ে দেয়া হলো। এরপর তৃতীয়বার.. চতুর্থ বারও এমন করল। অতিরিক্ত জোরাজোরির ফলে নবীজী জিজ্ঞেস করলেন, সে কি পাগল? সবাই বলল, না! তার ব্যাপারে তো কোনো সমস্যা শুনিনি আমরা ৷ নবীজী বললেন, সে কি মদপান করেছে? একজন দাঁড়িয়ে তার মুখের গন্ধ শোঁকে মদের কোনো ঘাণ পেল না৷ নবীজী বললেন, তুমি কি জান- ব্যভিচার কী? সে বলল, জি, আমি অন্যায়ভাবে এক নারীর সাথে এমন কাজ করেছি, যা হালাল রূপে কেউ তার স্ত্রীর সঙ্গে করে থাকে । নবীজী বললেন, একথার মাধ্যমে তুমি কী চাও? সে বলল, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দিন। নবীজী বললেন, আচ্ছা! অতঃপর তাকে প্রস্তর নিক্ষেপের আদেশ করলেন। প্রস্তর নিক্ষেপ করা হলে সে মৃত্যুবরণ করল । জানাজা ও দাফন শেষে নবীজী সাথীদের নিয়ে ফিরছিলেন, এমন সময় শুনতে পেলেন জনৈক ব্যক্তি অপরকে বলছে, “দেখ এই ব্যক্তিকে; আল্লাহ তার অপরাধ গোপন করেছিলেন, কিন্তু তার হৃদয় তাকে তা গোপন করতে দেয়নি। ফলে কুকুরের মতো প্রস্তরাঘাতে তাকে হত্যা করা হলো।” নবীজী সেখানে তাদেরকে কিছু না বলে অন্প-সময় চললেন। পথিমধ্যে পড়ে 48 wwuw.islamerpath.wordpress.com Contents
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।