পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents একটি ঘটনা.. মায়িয বিন মালিক রা. একজন প্রসিদ্ধ সাহাবী । একদা শয়তান তাকে প্ররোচনা দিয়ে এক আনসারী সাহাবীর কৃতদাসীর প্রেমে জড়িয়ে দেয়। অতঃপর তারা উভয়ে নির্জনে গমন করলে করে, ফলে তারা ব্যভিচারে লিপ্ত হয়। অতঃপর যখন মায়িয তার মনোবৃত্তি পূরণ করে নেয় এবং শয়তান তাদের থেকে দূরে সরে যায়, তখন সে কাঁদতে থাকে দুশ্চিন্তায় পড়ে যায় নিজেকে তিরস্কার করতে থাকে৷ আল্লাহর শাস্তিকে ভয় করতে থাকে দুশ্চিন্তায় ইহজীবন তার বিস্বাদ হয়ে উঠে। অপরাধ তাকে বেষ্টন করে ফেলে। ঠিক তখনই সে মহা-চিকিৎসকের শরণাপন্ন হয়। নবীজীর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহর রাসূল, অধম ব্যভিচার করেছে! আমাকে পবিত্র করুন! নবীজী তাকে এড়িয়ে যান। সে অপর-পাশে এসে আমাকে পবিত্র করুন! নবীজী বলেন, ধিক তোমার! ফিরে যাও! আল্লাহর কাছে ক্ষমা চাও! তাওবা কর! অতঃপর কিছুদূর গিয়ে সে আবার ফিরে এসে বলতে থাকে, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন! নবীজী উচ্চস্বরে বললেন, ধিক তোমার! তুমি কি জান- ব্যভিচার কী? দুরে 47 wwuw.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।