Contents প্রতিপালক, সে আমাকে হত্যা করেছিল। আল্লাহ বলবেন, কেন তুমি তাকে হত্যা করেছিলে? সে বলবে, যেন অমুকের মর্যাদা বৃদ্ধি পায় । প্রতিপালক বলবেন, মর্যাদা তার জন্য নয়। অতঃপর তার জন্য অপরাধ সাব্যস্ত হয়ে যাবে” (তিরমিযী-৩০২৯) প্রতিটি মানুষের উচিত, রক্তের অপরাধ থেকে দূরে থাকা । ঝগড়া-বিবাদ, হানাহানি, মারামারি পরিত্যাগ করা । গোস্বাকালে নিজেকে নিয়ন্ত্রণে রাখা । * বিচারদিবসে মানুষের অবস্থা বিচারদিবস এক সুদীর্ঘ কঠিন দিবস, তবে আল্লাহ যার জন্য সহজ করে দেন মানুষের অবস্থা সেদিন হবে বিভিন্ন রকম । মহা প্রতাপশালী আল্লাহর সামনে সেদিন সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে। একে অন্যকে চিনতে চাইবে না। পরস্পর বংশ ভুলে যাবে। আল্লাহ বলেন & GHG IAS AESONI ol 3 Fe 5 অতঃপর যখন শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে, সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না” (সূরা মুমিনুন-১০১) 415 wwuw.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ৪১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।