“আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, যখন প্রাণ কণ্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে।” (সূরা গাফির- ১৮) ভূ-পৃষ্ঠ পরিবর্তিত হয়ে যাবে। পর্বতমালা চূর্ণ করে দেয়া হবে। আকাশ বিদীর্ণ হয়ে যাবে গ্রহ-নক্ষত্রগুলো নিষ্প্ৰভ হয়ে যাবে। উপগ্ৰহসমূহ খসে পড়বে সমুদ্রকে উত্তাল করে আগুনে রূপান্তর করা হবে। সূর্য আলোহীন হয়ে যাবে। ফেরেশতাকুল ভীত বিহ্বল থাকবে। সবাই সেদিন মহা বিচারালয়ে দাঁড়াবে। কেয়ামতের সেই বিচারালয় । সেদিন সূর্যকে অতি-নিকটবতী করা হবে। আল্লাহর সামনে দাঁড়ানোর সেই পরিস্থিতি হবে চরম ভয়াবহ । সেই বিচারালয়ে সকল অপরাধী উপস্থিত থাকবে৷ সকল সাক্ষীর সমাবেশ ঘটবে । আমলনামা উনুক্ত হবে। অজুহাত পেশ করার কোনো সুযোগ থাকবে না৷ অন্তরসমূহ প্রকম্পিত থাকবে জিহ্বা সকল কৃতকর্মের স্বীকারোক্তি দেবে। আল্লাহ বলেন, LLL EE al LE EB EASES “ওই দিনকে ভয় কর, যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনোরূপ অবিচার করা হবেনা ৷” (সুরা বাক্কারা-২৮১) 387 wwuw.islamerpath.wordpress.com Contents
— পৃষ্ঠা ৩৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।