পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

জাহান্নামে নিক্ষেপের আদেশ করা হলে চেহারায় টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। অপরব্যক্তি যে শরীয়তের জ্ঞান শিখে অন্যকে শিখিয়েছে এবং কুরআন পড়েছে; তাকে উপস্থিত করে তার উপর কৃত আল্লাহর অনুগ্রহগুলো তাকে জানিয়ে দেয়া হবে। সকল অনুগ্রহ সে অকপটে স্বীকার করে নেবে। তখন জিজ্ঞেস করা হবে, এতসব অনুগ্রহ পেয়ে তুমি কী আমল করেছ? সে বলবে, আমি জ্ঞান শিখে অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কুরআন পাঠ করেছি। প্রতিপালক বলবেন, তুমি মিথ্যা বলছ! বরং তুমি এজন্য শিখেছ, যেন তোমাকে আলিম বলা হয়। কুরআন পড়েছ; যেন তোমাকে ক্বারী বলা হয়। আর দুনিয়াতে তোমাকে সেটা বলা হয়ে গেছে। অতঃপর জাহান্নামে নিক্ষেপের আদেশ করা হলে চেহারায় টেনে হেচড়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। অপর ব্যক্তি, যাকে আল্লাহ রিযিকের প্রশস্ততা দান করেছেন। অনেক সম্পদ দিয়েছেন। তাকে উপস্থিত করে তার উপর কৃত আল্লাহর অনুগ্রহগুলো তাকে জানিয়ে দেয়া হবে। সকল অনুগ্রহ সে অকপটে স্বীকার করে নেবে। প্রতিপালক বলবেন, এতসব পেয়ে তুমি কী আমল করেছ? সে বলবে, যত পন্থায় আপনি দান দান করেছি! প্রতিপালক বলবেন, তুমি মিথ্যা বলছ! বরং তুমি এজন্য দান করতে, যেন তোমাকে দানবীর বলা হয়। আর 384 wwuw.islamerpath.wordpress.com Contents

— পৃষ্ঠা ৩৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।