“কেয়ামতের দিন তোমাদের কাউকে যেন আমি এমতাবস্থায় না পাই যে, তার কাঁধে অন্য কোন প্রাণী চিৎকার করছে। সে আমার কাছে এসে বলবে, হে আল্লাহর রাসূল, আমাকে সহায়তা করুন! আমি তখন বলে দেব, তোমার জন্য আমি কিছুই করতে পারব না; আমি তো তোমাকে জানিয়ে দিয়েছিলাম ৷” “কেয়ামতের দিন তোমাদের কাউকে যেন আমি এমতাবস্থায় না পাই যে, তার কাঁধে কোন নীরব বস্তু বস্বর্ণ-রূপা কিংবা অন্য কোনো নিষ্প্রাণ বস্তু) । সে আমার কাছে এসে বলবে, হে আল্লাহর রাসূল, আমাকে সহায়তা করুন! আমি তখন বলে দেব, তোমার জন্য আমি কিছুই করতে পারব না; আমি তো তোমাকে জানিয়ে দিয়েছিলাম ৷” (মুসনাদে আহমদ-৯৫০৩) এরা সকলেই যুদ্ধলব্ধ সম্পদে চুরি করেছিল। চুরিকৃত বস্তু দ্বারা তাদেরকে শাস্তি দেয়া হবে। নিজের কাঁধে সে তা বহন করে বেড়াবে ৷ প্রচণ্ড চিৎকার করে সকল সৃষ্টির সামনে সে শাস্তি ভোগ করতে থাকবে। এ ধরনের চুরি অনেক ধরনেরঃ - রাষ্ট্রীয় কোষাগার থেকে শাসক (মন্ত্রী/)এমপি)দের চুরি - বেতন ভাতা থেকে কর্মকর্তা/কর্মচারীদের চুরি - জনগণের সম্পদে দায়িত্বশীল (মেয়র/চেয়ারম্যান/মেম্বার)দের চুরি 359 www.islamerpath.wordpress.com Contents
— পৃষ্ঠা ৩৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।