Contents বেদনাদায়ক শাস্তি; বয়স্ক ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী দরিদ্র ৷” (মুসনাদে আহমদ-১০২২৭) * যে সব অপরাধীদের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না কেয়ামতের দিন কিছু লোকদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। আবার কতিপয় ব্যক্তিদের প্রতি আল্লাহ তাকাবেন না। এটা হবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য চরম লাঞ্চনা । নবী করীম সা. এমন কিছু অপরাধের কথা বলে গেছেন, যেগুলোর দরুন বান্দা আল্লাহর দৃষ্টি থেকে বঞ্চিত থাকবে। আর কেউ যদি আল্লাহর দৃষ্টি থেকে বঞ্চিত থেকে যায়, নিঃসন্দেহে তার ধ্বংস অনিবার্য (১) গর্বভরে গোছার নীচে বস্ত্র পরিধানকারী টাখনো বা গোছার নিচে লুঙ্গি, পাজামা বা প্যাণ্ট পরিধান করা গুনাহ ৷ নিয়ম হলো, গোছার উপর পর্যন্ত সীমাবদ্ধ রাখা । এর সঙ্গে যদি অহংকার যোগ হয়, তবে অপরাধের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। এ ধরনের অপরাধীদের দিকে কেয়ামতের দিন আল্লাহ্ দৃষ্টি দিবেন d 347 www.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।