Contents প্রথমবার শিঙ্গায় ফুঁৎকার দেয়া হলে বিশ্বজগতের আমূল পরিবর্তন ঘটবে। অতঃপর কিছুকাল অতিবাহিত হবে। সেটি হবে ‘চল্লিশ’। অতঃপর আরশের নিম্নদেশ থেকে আল্লাহ এক প্রকার বৃষ্টি বর্ষণ করবেন। ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সকল সৃষ্টি উৎপন্ন হতে থাকবে। অতঃপর যখন সকলের দেহ সম্পূর্ণরূপে পুনর্গঠিত হয়ে যাবে, তখন দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে। ফলে সকলের দেহে প্রাণ ফিরে আসবে। তখন তাদেরকে হাশরের ময়দানের দিকে তাড়িয়ে নেয়া হবে। হাশরের ময়দানে তারা প্রথমবার শিঙ্গায় ফুঁক-দানকালে মৃত্যুবরণকারীদের সঙ্গে গিয়ে মিলিত হবে। সমাবেশের ধরণ সৃষ্টি অগণিত; মানুষ-জ্রিন, পশু-পাখি, মৎস্যকুল, ছোট-বড়, মুসলিম-কাফির.. নিঃসন্দেহে সকলকেই সমবেত করা হবে। আল্লাহ বলেন, 2 6 EG BSG LEN EASLEY ha “উহা এমন এক দিন, যেদিন সব মানুষই সমবেত হবে, সেদিনটি যে হাযিরের দিন৷” (সূরা হুদ- ১০৩) অন্যত্ৰ বলেন, 300 wwuw.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।