Contents প্রেরণ করবেন তিনি দেখতে ঠিক উরওয়া বিন মাসুদের মতো । তিনি দাজ্জালকে খুঁজে বের করে হত্যা করবেন । অতঃপর মানুষ সাত বৎসর জীবনযাপন করবে, সেসময় শত্রুতা বলতে কিছু থাকবে না। অতঃপর শামের দিক থেকে আল্লাহ একপ্রকার শীতল বায়ু প্রেরণ করবেন। অণু পরিমাণ ঈমান যার ভেতরে আছে, শীতল বাতাস এসে তার রূহ বের করে নেবে। এমনকি তোমাদের কেউ যদি সেদিন পাহাড়ের গহীন গুহায় প্রবেশ করে, তবে সুবাতাস সেখানেও পৌঁছুবে এবং রূহ কবজা করবে। অতঃপর পৃথিবীতে শুধু জীবজন্তুর চরিত্রধারী দুষ্কৃতকারী লোকেরা অবশিষ্ট থাকবে। যারা ভালোমন্দ কিছুই বুঝবে না। শয়তান তাদের কাছে এসে বলবে, তোমরা কি আমার কথা শুনবে না? তারা বলবে, কী আদেশ তোমার বল! অতঃপর শয়তান তাদেরকে মূর্তিপূজার আদেশ করবে। এভাবেই তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকবে। অতঃপর শিঙ্গায় ফুৎকার দেয়া হবে। যেই শুনবে, উভয় হাতে কান চেপে ধরে এদিক-ওদিক লুটিয়ে পড়বে । সর্বপ্রথম যে ব্যক্তি ফুৎকার শুনবে, সে উটের আতস্তাবলে কর্মরত থাকবে। সেই প্রথম নিনাদ শুনে অজ্ঞান হবে। পরক্ষণে সকল মানুষও । অতঃপর আল্লাহ মৃদু বৃষ্টি বর্ষণ করবেন। ফলে মানুষের দেহগুলো কবর থেকে উঠতে থাকবে। অতঃপর দ্বিতীয় ফুঁৎকার দেওয়া হলে সকল মানুষ দাঁড়িয়ে এদিক সেদিক তাকাতে থাকবে। অতঃপর ঘোষণা হবে, হে লোকসকল! তোমরা 247 www.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।