পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents একটি প্রবহমান নদী, যার পানি দুধের চেয়েও সাদা। তারা গিয়ে সে নদীতে ডুব দিয়ে ফিরে আসল । দেখলাম, দৈহিক বীভৎসতা দূর হয়ে তারা অতি-সুদর্শনে রূপান্তরিত হয়ে গেছে। ফেরেশতা দু'জন বললেন, এটি হলো “জান্নাতে আদন”। আর ওই হলো আপনার মাক্কাম। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম খণ্ড মেঘ-সদৃশ একটি প্রাসাদ । বলল, এ হলো আপনার বাড়ী । আমি বললাম, আল্লাহ তোমাদেরকে কল্যাণ দিন, আমাকে আমার বাড়ীতে প্রবেশ করতে দাও! তারা বলল, এখনই নয়। তবে অচিরেই আপনি তাতে প্রবেশ করবেন। ফেরেশতা দু'জনকে বললাম, আজরাত অনেক অত্যাশ্চর্য বিষয় প্রত্যক্ষ করলাম, এগুলো কী ছিল? তারা বলল, অচিরেই আপনাকে সেগুলো সম্পর্কে অবহিত করব। প্রথম যাকে আপনি দেখেছেন পাথর মেরে মাথাকে পিষে ফেলা হচ্ছে, সে কুরআন গ্রহণ করেও প্রত্যাখ্যান করত ফরয নামায না পড়ে ঘুমিয়ে থাকত ৷ অতঃপর যাকে মাথা থেকে চোয়াল পর্যন্ত ধারালো বড়শি দিয়ে ছিড়ে ফেলা হচ্ছে, সে সকালে ঘর থেকে বের হয়ে মিথ্যা-রটনা করত আর দিকদিগন্তে (চতুর্দিকে) তা ছড়িয়ে পড়ত । অতঃপর চুলা-সদৃশ ভয়ানক অগ্নিগর্ভে যেসব নগ্ন নারী-পুরুষ দেখেছেন, তারা হলো ব্যভিচারী সম্প্রদায় । অতঃপর যে সাঁতারুকে রক্তিম নদীর তীরে এসে পাথর গলদগরন করতে দেখেছেন, সে হলো সুদ-ভক্ষক । 162 www.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।