Contents আসছে। আবার চোখ ও নাসিকার ভেতর ঢুকিয়ে সজোরে টেনে ছিড়ে ঘাড় পর্যন্ত নিয়ে আসছে। অতঃপর সে অপর পাশে গিয়ে সেদিকেও একইরকম করছে। পার্শ্ব পরিবর্তন করতে করতে অপর পার্শ্ব পূর্বের মতো হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, সুবহানাল্লাহ. এটা কী? তারা বলল, চলুন, চলুন! আমি তাদের সাথে চললাম । চলতে চলতে একটি চুলা-সদৃশ বিশাল গর্তের কাছে এলাম গর্তের ভেতর at G থেকে প্রচণ্ড চিৎকার ও কান্নার আওয়াজ আসছিল। আমি তাদেরকে দেখার চেষ্টা করলাম। দেখি, অসংখ্য নগ্ন নারী-পুরুষ । তাদের নীচ দিয়ে আগুনের নদী প্রবাহিত । যখনই এ নদী থেকে অগ্নিশিখা উপরের দিকে আসে, তখনই তারা চিৎকার শুরু করে। আমি বললাম, সুবহানাল্লাহ. এটা কী? বলল, চলুন, চলুন! আমরা চললাম ৷ চলতে চলতে একটি রক্তিম নদীর কাছে এসে উপনীত হলাম । নদীতে একজন সাঁতার কাটছিল। আরেকজন তীরে অনেকগুলো পাথর নিয়ে দাঁড়ানো ছিল । যখনই এ সঁতারু সাঁতার কাটতে কাটতে তীরে এসে মুখ খুলে, তখনই সে তার মুখে পাথরগুলো ঢেলে দেয়। জিজ্ঞেস করলাম, এরা কারা? বলল, চল্মুন, চলুন! 160 wwuw.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।