Contents (বুখারী-১২৮৬) প্র ্ মূলত মৃতকে সুখ-শান্তি প্রদান বা তাকে জিজ্ঞাসাবাদ তার আমলের প্রেক্ষিতে হয়। এখানে অন্যের বিলাপের দরুন মৃতকে কেন আযাব দেয়া হবে? উত্তরঃ ইসলামপূর্ব মূর্খতা-যুগে মৃত্যুর পূর্বে মানুষ রোনাজারির অসিয়ত করে যেত । অতি-বিলাপে কাপড় ছিড়ে ফেলার কথা বলে যেত ৷ যেন মানুষ বুঝতে পারে লোকটি কত জনপ্রিয় ছিল, কত উত্তম ছিল। সুতরাং কেউ যদি মূর্খতা-যুগের কাণ্ড ঘটায়, তবে অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে। হাদিসে সেদিকেই ইঙ্গিত করা হয়েছে। অনেকে হাদিসের অর্থ বলেছেন, মৃত্যুর পর তার জন্য স্বজনরা আহাজারি করবে জেনেও যে ব্যক্তি এ কাজ থেকে বারণ করে যায়নি, তাদেরকেই কবরে শাস্তি দেয়া হবে। অনেকে বলেছেন, এখানে শাস্তি দ্বারা মৃতের দুঃখবোধ উদ্দেশ্য । অর্থাৎ ফেরেশতাদের সামনে মৃত লজ্জিত ও অনুতগ্ত হয়। আল্লাহর আমাদেরকে তাঁর রহমতের চাদরে ঢেকে নিন..!! 153 wwuw.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।