Contents তঃপর আব্দুল্লাহ বিন রাওয়াহা ঝাণ্ডা হাতে নিলেন। তিনিও আক্রান্ত হয়ে শহীদ হয়ে গেলেন । সর্বশেষ খালিদ বিন ওয়ালিদ রা. ঝাণ্ডা ধারণ করলেন। শেষপর্যন্ত বিশাল রোমক বাহিনী পরাজিত হয়ে রণাঙ্গন ছেড়ে পালাতে বাধ্য হলো। মদিনায় শহীদদের সংবাদ এটা ছিল মুতা প্রান্তরের পরিস্থিতি। ওদিকে মদিনার অবস্থা বর্ণনা করতে গিয়ে আনাছ রা. বলেন, নবী করীম সা. ঘর থেকে বের হয়ে মিম্বরে উঠে বললেন, আমি কি তোমাদেরকে মুতা'য় মুসলিম বাহিনীর সংবাদ বলব? আমরা বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল! তিনি বলতে লাগলেন, এইমাত্র যাইদ ঝাণ্তা হাতে নিলো, সে আক্রান্ত হয়ে শহীদ হয়ে গেল। তোমরা তার জন্য ক্ষমা ও দয়া প্রার্থনা কর! সবাই বলল, হে আল্লাহ! তাকে ক্ষমা ও দয়া করুন! বললেন, অতঃপর জাফর ঝাণ্তা ধারণ করল, সেও আক্রান্ত হয়ে শহীদ হয়ে গেল। তোমরা তার জন্য ক্ষমা ও দরয়৷া প্রার্থনা কর! সবাই বলল, হে আল্লাহ, তাকে ক্ষমা ও দয়া করুন! বললেন, অতঃপর আব্দুল্লাহ বিন রাওয়াহা ঝাণ্তা ধারণ করল, সেও আক্রান্ত হয়ে শহীদ হয়ে গেল। তোমরা তার জন্য ক্ষমা ও দয়া প্রার্থনা কর! সবাই বলল, হে আল্লাহ, তাকে ক্ষমা ও দয়া করুন! নবীজীর চোখ দিয়ে অশ্রু 136 www.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।