পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents কবরে সুখ বা শাস্তি মূলত আত্মার উপর প্রতিফলিত হবে। দাফনের পর তা দেহের সাথে থাকুক বা দেহ থেকে বিচ্ছিন্ন হোক । যেমন, কাউকে যদি পুড়িয়ে ফেলা হয় বা তার লাশ কেটে টুকরো টুকরো করে দেয়া হয়। সুখ বা শাস্তি আস্বাদনের জন্য আত্মা দেহের মুখাপেক্ষী নয়। কেবল আত্মাই শাস্তি এবং সুখ অনুভব করতে পারে। আত্মার অবস্থান কোথায়? উত্তরঃ মৃত্যুর পর তার অবস্থান বিভিন্ন স্থানে হতে পারে। জান্নাতে, জাহান্নামে, ভূপৃষ্ঠে বা অন্য কোনো স্থানে । নবীদের রূহ বারযাখী জীবনে নবীদের রূহগুলো “ইল্লিয়রীন”-এর সর্বোন্নত স্তরে অবস্থান করে। যেমনটি নবী করীম সা. মে'রাজের রাত্রিতে দেখেছিলেন। আদম আ. কে প্রথম আসমানে, ইয়াহিয়া এবং ঈসা আ. কে দ্বিতীয় আসমানে, ইউসুফ আ. কে তৃতীয় আসমানে, ইদ্রিস আ. কে চতুর্থ আসমানে, হারুন আ. কে পঞ্চম আসমানে, মুছা আ. কে ষষ্ঠ আসমানে এবং ইবরাহীম আ. কে সপ্তম আসমানে দেখেছিলেন। 129 wwuw.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।