পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents “এতে প্রবেশ কর অতঃপর তোমরা সবর কর অথবা না কর, উভয়ই তোমাদের জন্য সমান । তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে” (সূরা তুর-১৬) তখনই সে বুঝতে পারবে, কবর-পরবর্তী জীবন অধিক ভয়াবহ অধিক স্থায়ী । নবীজী বলেন, অতঃপর সে বলবে, হে পালনকর্তা! আপনি কেয়ামত ঘটাবেন না। অতঃপর তার শাস্তির জন্য এক অন্ধ, বোবা ও বধির ফেরেশতা নিয়োগ করেন, যার হাতে একটি বিশাল হাতুড়ি, তা দিয়ে যদি সে পর্বতকে আঘাত করে, তবে নিমিষেই পর্বত মাটির সাথে মিশে যাবে৷ হাতুড়ি দিয়ে সে তাকে একটি আঘাত করে, আঘাতের ফলে সে মাটির সাথে মিশে যায়। অতঃপর তাকে পুনরায় জীবিত করে পূর্বের মতো করে দেয়া হয়। আবারো ফেরেশতা তাকে আঘাত করে মাটির সাথে মিশিয়ে দেয় । তার চিৎকার মানুষ ও জ্বিন ছাড়া সকলেই শুনতে পায়৷ (মুসনাদে আহমদ-১৮৫৩৪) এই হলো কবরে মানুষের অবস্থা । মুসলিমরা যদি জানত, তবে অবশ্যই তার জন্য পূর্ণ প্রস্তুতি নিত। কবরকে জান্নাতের বাগিচা বানাতে প্রাণপণ চেষ্টা করত অধিক পরিমাণে সৎকর্ম করত । হে আল্লাহ! আমাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দিন! জাহান্নামের গহ্বর থেকে আমাদের বাঁচান । 127 www.islamerpath.wordpress.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।