Contents আসমান হতে তখন কালো কুৎসিত আকৃতিতে মোটা অমসৃণ পোশাক নিয়ে ফেরেশতাগণ তার কাছে এসে তার দৃষ্টিসীমার ভেতরে বসে যায়। অতঃপর মৃত্যুর ফেরেশতা এসে মাথার পাশে বসে বলে, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর ক্রোধ ও গোস্বা নিয়ে তুই বেরিয়ে আয়! অতঃপর আত্মা শরীরে ছুটাছুটি করতে থাকে । অতঃপর ফেরেশতা তার শরীর থেকে এমনভাবে তাকে টেনে বের করে, যেমন গরম শিক থেকে সিদ্ধ মাংস টেনে বিক্ষিপ্তভাবে আলাদা করা হয়। আসমান জমিনের সকল ফেরেশতা তাকে অভিশাপ দিতে থাকে। আত্মা বহিষ্কারের পর অবিলম্বে তাকে সেই মোটা অমসৃণ পোশাকের ভিতরে রেখে দেয়া হয়। আর তা থেকে পচা-গলা বস্তুর চেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকে৷ তাকে নিয়ে ফেরেশতারা উপরে উঠতে থাকে। কোনো ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম-কালে জিজ্ঞেস করে, কে এই পাপিষ্ঠ আত্মা? উত্তরে তারা বলে, অমুকের ছেলে অমুক (দুনিয়াতে যে নিকৃষ্ট নাম দিয়ে তাকে ডাকা হতো) শেষপর্যন্ত তাকে দুনিয়ার আসমান পর্যন্ত নিয়ে আসমানের দরজা খুলতে বলা হয়, কিন্তু পাপিষ্ঠ এই আত্মার জন্য দরজা খোলা হয় না। অতঃপর নবীজী আয়াত পাঠ 124 wwuw.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।