Contents এই সম্মান দান করেছেন। অতঃপর সে বলতে থাকে, হে প্রতিপালক, কেয়ামত সংঘটিত করুন, যেন আমি আমার পরিজন ও (জান্নাতের) ধন-ভাগ্তারের দিকে ফিরে যেতে পারি । হ্যাঁ. আমিই তোমার সেই সৎকর্ম,. তবে কী ছিল তার সৎকর্ম..? এ তো তার নামায, রোযা, তার সততা ও সত্যবাদিতা, তার ভয় ও কান্না, তার হজ্জ্ব ও উমরা, তার কুরআন তেলাওয়াত, পালনকর্তার প্রতি তার অতিশয় শ্রদ্ধা ও ভালোবাসা, রাত্রিকালে তার সদাচরণ, জ্ঞানের প্রতি তৃষ্ণা, আল্লাহর পথে জিহাদ এবং সত্যের দিকে মানুষকে দাওয়াত মুমিন ব্যক্তি সুন্দর এই লোকটিকে সুসংবাদ দিতে দেখবে চারপাশে তাকিয়ে দেখবে, কবর তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে। তাতে জান্নাতের বিছানা বিছানো গায়ে জান্নাতের পোশাক । সে বুঝতে পারবে, জান্নাতে তার জন্য অপেক্ষমাণ নেয়ামতসমূহের তুলনায় এগুলো কিছুই না। ফলে দোয়া করতে থাকবে, হে প্রতিপালক! কেয়ামত ত্বরান্বিত করুন, যেন পরিবার ও চিরসুখের দিকে আমি চলে যেতে পারি। কাফের ও পাপিষ্ঠের অবস্থা নবী করীম সা. বলছিলেন, নিশ্চয় কাফের ও পাপিষ্ঠের যখন মৃত্যুর সময় হয়, আখেরাতের দিকে যাত্রার মুহূর্ত এসে যায়, 123 wwuw.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।