Contents তাদের কবরের দিকে আজ তাকিয়ে দেখ! ধনিদের জিজ্ঞেস কর, কোনো সম্পদ কি তারা সেখানে নিয়ে যেতে পেরেছে? দরিদ্রদের জিজ্ঞেস কর, তাদের দরিদ্্য কি সেখানে অবশিষ্ট আছে? তাদের জিহ্বাকে জিজ্ঞেস কর, যা দিয়ে তারা কথা বলত । চোখকে জিজ্ঞেস কর, যা দিয়ে তারা সৌন্দর্য অবলোকন করত । তাদের নরম চামড়া এবং সুশ্রী চেহারাগুলো সম্পর্কে জিজ্ঞেস কর কীট এগুলো কীসে পরিণত করেছে! বিবর্ণ করে ছেড়েছে। মাংস খেয়ে ফেলেছে হাড়গুলো ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছে। কোথায় আজ তাদের সেবক-সেবিকা? কোথায় তাদের অঢেল ধনসম্পদ? আল্লাহর শপথ, কবরে তারা গালিচা বিছানোর সুযোগ পায়নি । সোফায় হেলান দেয়ার সাহস পায়নি । দিন-রাত কি তাদের জন্য সমান নয়? মৃত্যু তাদের আমলকে বন্ধ করে দিয়েছে। বন্ধু-বান্ধব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। স্ত্রীরা ভিন্ন স্বামী গ্রহণ করে সংসার করছে। ছেলে-মেয়েরা নতুন জীবন নিয়ে সুখে আছে। উত্তরাধিকার পেয়ে সকলেই পরম শান্তিতে দিনযাপন করছে। আর কারো কারো কবরকে প্রশস্ত করে দেয়া হয়েছে। সেখানে তারা সীমাহীন সুখে জীবনযাপন করছে। অতঃপর আবারো কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, “হে আগামীর কবর-বাসী! কীসে তোমাদের প্রতারিত করে রেখেছে? আজকের সজ্জা, সুগন্ধি এবং সোৌন্দর্য কি সেদিন তোমার সঙ্গে 114 wwuw.islamerpath.wordpress.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।