পরকাল
/ ৯৬৫
📝 লেখা 📖 পিডিএফ

“হে লোকসকল! কবর আমাকে ডেকে বলছে, হে উমর বিন আব্দুল আযীয, জিজ্ঞেস কর না তোমার বন্ধুদের সাথে আমি কী আচরণ করেছি?! বললাম, কী আচরণ করেছ! বলল, তাদের কাফন ছিড়ে ফেলেছি। দেহ ক্ষতবিক্ষত করেছি। রক্ত চুষে নিয়েছি। মাংস ভক্ষণ করেছি। জিজ্ঞেস করছ না তোমার সুহৃদদের সঙ্গে কীরূপ আচরণ করেছি? বললাম, কীরূপ? বলল, তাদের দুই হাতকে কজি থেকে আলাদা করে দিয়েছি। দুই কনুইকে বাহু থেকে পৃথক করে দিয়েছি দুই বাহুকে স্কন্ধ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। নিতম্বকে উরু থেকে দূরে সরিয়ে দিয়েছি। দুই উরুকে হাঁটু থেকে আলাদা করে দিয়েছি। দুই হাটুকে নলা থেকে পৃথক করে ছেড়েছি দুই নলাকে পা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। অতঃপর উমর কাঁদতে কাঁদতে বললেন, জেনে রেখো, দুনিয়ার আয়ু খুবই অল্প । এখানকার সম্মানিতরা একদিন অপমানিত হবে। যুবকেরা একদিন বৃদ্ধ হবে। জীবিতরা একদিন মৃত্যুমুখে পতিত হবে। দুনিয়ার মোহে যে প্রতারিত হলো, সেই প্রকৃত তত । আধুনিক শহর-বন্দরের রূপকারগণ আজ কোথায়? মাটি তাদের সঙ্গে কী আচরণ করেছে? কীট তাদের হাড়গুলো কী বানিয়েছে? দুনিয়াতে তারা কোমল বিছানায় আরাম করত ৷ দামি গালিচার উপর হাঁটত। শত শত সেবক-সেবিকা রাতদিন ব্যস্ত থাকত তাদের বিনোদন দিতে তাদের জন্য পানিয় সরবরাহ করতে । 113 wwuw.islamerpath.wordpress.com Contents

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।