বলেন: ইমাম আবদুর রহমান বিন মাহদি রহ হতে বর্ণিত তিনি বলেন- আমরা যখন রসুল (স) থেকে হালাল হারাম ও অন্যান্য বিধি-বিধান সম্পর্কে হাদিস বর্ণনা করি তখন সনদ তথা সূত্রের মধ্যে খুব যাচাই বাছাই করি। পক্ষান্তরে, যখন ফাযায়েলে আ'মাল তথা কোন আমলের সওয়াব বা কাজের শাস্তি বিষয়ক হাদিস বর্ণনা করি তখন সনদ বা বর্ণনা সুত্রে হালকা দৃষ্টি দেই এবং সনদে যে সকল বেক্তিবর্গ থাকে তাদেরকে খুব শিথিলভাব পরখ করেই সিদ্ধান্ত নেই (তাওজিহুন নজর-২/৬৫৩) ৩. ইয়াহইয়া বিন মাঈন রহ. (মৃ:২৩৩ হি.) ----------------------------------------- হাদিস শাসনে রাবি সম্পর্কে তার নীতি বর্ণনা করতে গিয়ে শায়েখ আলি বিন নায়েফ রহ. বলেন: ইয়াহইয়া বিন মাঈন রহ. সম্পর্কে উল্লেখ করা হয় যে, তিনি আহকাম, মাগাযি, রাকায়িক ইত্যাকার বিসয়ে কোন পার্থক্য করেন না । অর্থাৎ কোন ক্ষেত্রেই যইফ হাদিস কবুল করেন না। এই কথাটি প্রত্যাখ্যাত হয়ে যায় তার অন্যান্য উক্তি দ্বারা । * যেমন তিনি নাজিহ আবু মা'শার মাদানি সিন্ধি সম্পর্কে বলেন: 4১১৯ ০4 9 ৯৯০০ ৪২ ৬ সে যইফ রাবি তবে রিকাকের হাদিস তার থেকে নেয়া যাবে। * তিনি ইদ্রিস বিন সিনান সম্পর্কে বলেন, তার থেকে রিকাকের হাদিস নেয়া যাবে। (সিয়ারু আ'লামিন নুবালা-৩/৩২৫) * মুসা বিন ওবায়দা রবাযী সম্পর্কে বলেন, সে যইফ রাবি। তবে রিকাকের হাদিস তার থেকে নেয়া যাবে (আল-কামেল-১/৩৬৬) * জিয়াদ আল- বাকাই সম্পর্কে বলেন, বিশেষ করে মাগাযির ক্ষেত্রে তাকে নিয়ে কোন সমস্যা নেই । অন্যান্য ক্ষেত্রে তার থেকে হাদিস নেয়া যাবে না (খুলাসাহ-২৫) ৪. ইবনে আবু হাতেম রহ (মঃ ৩২৭ হি) 422249734 কঠোর নীতির আরেক ইমাম ইবনে আবু হাতেম রহ. যিনি যইফ হাদিস সম্পর্কে কঠোর হিসেবে পরিচিত অথচ যইফ হাদিস গ্রহনের ক্ষেত্রে তার উনুক্ত স্বীকারোক্তি পিলে চমকে দেয়ার মতই । যেমন তিনি বলেন; যারা নিষ্ঠাবান এবং প্রখর মেধাবী বলে প্রসিদ্ধ তারাও আহলে আদালাহ এবং যারা বর্ণনার ক্ষেত্রে সত্যবাদী, দিনদারির ক্ষেত্রে পরহেজগার তবে মাঝে
— Page 2 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.