জইফ হাদিস কি জাল হাদিসের মত সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যাত?? ইদানিং কিছু ভাই প্রচার করে বেড়াচ্ছেন যে জইফ হাদিস জাল হাদিসের মত সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যাত, অথচ গ্রহন্যোগ্য মুহাদ্দিসগনের মতে ফাজাইলে আমল, তারগিব- তারহিব, রাকায়িক ইত্যাদি ক্ষেত্রে জইফ হাদিস গ্রহন্যোগ্য। এই পোস্টে জারাহ তাদিলের প্রসিদ্ধ কয়েকজন মুহাদ্দিসের অভিমত পেশ করা হল Ne PP Pe PP Oe Pe Pe NP Oe ne On Pe nO Oe Oe ee Oe Pe On Oe ee Oe Pe Oe Pe Pe Oe Pe Pe Pe Te Pe Pe a a Pe a a [বি:দ্র: পোস্টের আকার বড় হয়ে যাওয়ায় আরবি ইবারত পেশ করা হয় নি] প্রথমেই শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ) এর অভিমত দিয়ে শুরু করা হল শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ) বলেনঃ "পূর্ববর্তী জামানার সমিক্ষাবাদি মুহাদ্দিসগন যেমন, আব্দুল্লাহ বিন মুবারক (রহ), ইমাম আহমাদ বিন হাম্বল (রহ), ইমাম বুখারি (রহ), ইমাম আবু দাউদ (রহ), ইমাম তিরমিযী (রহ), ইমাম নাসাঈ (রহ), ইমাম ইবনে মাজাহ (রহ) এবং যারা ওই স্তরের ছিলেন তারা সবাই তাদের কিতাবসমুহে জইফ হাদিস বর্ণনা করে ত দ্বারা দলিল পেশ করতেন এবং তদানুযায়ীই আমল করতেন। এর বিপরীতে তাদের কাউকে জইফ হাদিস এড়িয়ে চলতে দেখা যায় নি - (জাফারুল আমানি-১৮৬, টিকা) যুগশ্রেস্ঠ মুহাদ্দিসগনের অভিমত. -------------------------------- ---- ১.সুফিয়ান বিন উয়াইনা রহ. (মৃ: ১৯৮ হি.) হাদিস শাসনের বিখ্যাত ইমাম সুফিয়ান বিন উয়াইনা রহ, জইফ হাদিসের ব্যাপারে তার নিজস্ব উক্তি এভাবে ব্যাক্ত করেন যে; শুনেছি, তিনি বলেন যে, তোমরা সুন্নাতের (বিধান সম্পর্কীয়) বিষয়ে বাকিয়াহ হতে কোন কিছু গ্রহন করো না। তবে তা যদি সওয়াব পাওয়া না পাওয়া বিষয়ক হয় তাহলে কোন সমস্যা নেই । (খুলাসাহ-৯, আল কিফায়াহ-১/১৩৪, শামেলা) ২. আবদুর রহমান বিন: মাহদি রহ. ১৯৮ হি) জইফ হাদিসের ব্যাপারে তার নীতির ব্যাপারে আল্লামা তাহের জাজায়িরি রহ. (মৃ:১৩৩৮ হি)
— পৃষ্ঠা ১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।