রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? পরও উম্মতের প্রতি সীমাহীন মেহেরবানী এবং তাদের কল্যান-অকল্যানের ব্যাপারে পূর্ণ সজাগ-সচেতন রয়েছেন বলে অসংখ্য নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায়। জীবকালে যেমন উম্মতের সকল সদস্যই পরম নির্ভরতায় তার পবিত্র দরবারে হাজির হতেন, ভূপৃষ্ঠ থেকে বিদায় গ্রহন করার পরও তাঁর পরম আশ্বাস ও আকাঙ্খার কেন্দ্রভূমিতে পরিনত হয়ে রয়েছে। যাদের অনুভব করার মত হৃদয়-মন রয়েছে, দেখবার মত দুটি চোখ রাখে, তাদের হৃদয়-মনে মাহবুবে খোদা পিয়ারা হাবীব তেমনি জীবন্ত ও সচেতন রয়েছেন। প্রাচীন সীরাত গ্রন্থসমূহে এ সম্পর্কিত অসংখ বর্ণনা রয়েছে। এগুলো যেমন হৃদয়গ্রাহী, তেমনি চমকপ্রদ ৷ একমাত্র ভক্তজনেরাই তা উপলব্ধি করার বিরল ভাগ্য রাখেন ।” (তথ্যসূত্র ৪ স্বপ্নুযোগে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহিউদ্দিন খাঁন, পৃষ্ঠা নং ১৬) মাওলানা মুহিউদ্দিন খাঁন দেওবন্দী আরও লিখেছেন যে, 'হযরত সুলায়মান ইবনে শাখায়ব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার স্বপ্নযোগে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাক্ষাত লাভ করে জিজ্ঞেস করলামঃ ইয়া রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! যেসব লোকজন আপনার রওজা মোবারকে হাজির হয়ে সালাম পেশ করে, এদের সম্পর্কে কি আপনি জানতে পারেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাব দিলেন, “প্রতিটি যিয়ারতকারী সম্পর্কেই আমি অবহিত হই এবং প্রত্যেকের সালামের জবাব দিয়ে থাকি ।” বিশিষ্ট বুজুর্গ হযরত ইবরাহীম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন - একদিন আমি আর্থিক কষ্টে বিপন্ন হয়ে স্থির করলাম যে, রওজা শরীফের সন্নিকটে গিয়ে আমার দুরাবস্থার কথা পেশ করব । নিকটবর্তী হওয়ার পর শুনতে পেলাম সম্পষ্ট আওয়াজ ভেসে আসছে, আবু ইসহাক ! এ ব্যাপারে এখন আমাকে বিরক্ত করো না।, (তথ্যসূত্র ৪ স্বগ্নযোগে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহিউদ্দিন খাঁন, পৃষ্ঠা নং ১৭) ৫। দেওবন্দী-তাবলীগী স্কলার আজিজুল হকের স্বীকারোক্তি ৪- বাংলা ইসলামিক আাকাডেমি (দেওবন্দ) থেকে প্রকাশিত বোখারী শরীফের বাংলা অনুবাদ ও বিস্তারিত ব্যাখা সম্বলিত গ্রন্থে লিপিবদ্ধ আছে - “.......... সেই গুম্বজের ভিরতই রহিয়াছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শয্যাস্থান। তাঁহার শয্যার ভূখন্ডের মর্যাদা আরশ অপেক্ষা অধিক ......... তিনি বিশ্ব জগৎ প্রভুর প্রিয়পাত্র, সর্বোচ্চ মতবার অধিকারী, সৃষ্টির সেরা ও সর্বাধিক মযাঁদাবান। তিনি” ৮৮ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? সমস্ত নবীগনের ইমাম, সর্বশ্রেষ্ঠ রসূল, দোজাহানের সর্দার । তাঁহার কোন তুলনা নেই । বিপদ-আপদ, বালা-মুসিবত ইত্যাদির সময় সুপারিশের আশার স্থল তিনি । তাঁহার নামের বরকতে অনেক অনেক রোগের উপশম দেখিতে পাইবে এবং তাঁহার নাম সব রকম বিপদ হইতে অতি বড়ো রক্ষা কবচ.......... অপনার প্রতি সালাম হে (আল্লাহর) সম্মানীয় হাবীব ! ইহা আপনার দ্বারে বু আশা আকাঙ্থাধারীয় সম্ভাষণ । আশা ও আগ্রহ নিয়া আমি আপনার দ্বারে হাজির হইয়াছি.....অপনার অসিলা লাভের উদ্দেশ্যে । আপনার পরওয়ারদেগার আপনার সক্তুষ্টি সাধনে অত্যন্ত আগ্রহশীল এবং যথা সত্তর আপনার মনস্তুষ্টি সাধন করিয়া থাকেন । আপনি আল্লাহর রসূল, আমি স্বীয় পরওয়ার দেগারের নিকট তওবা করতঃ এবং আমার অপদস্ত কারী গোনাহ হইতে ক্ষমা প্রার্থণা করতঃ আপনার দ্বারে হাজির হইয়াছি। আপনি যদি আমার মাগফেরাতের দোয়া করেন তবে নিশ্চয় আমি পরওয়ার দেগারকে তওবা গ্রহনকারী মেহেরবানরূপে পাইব। আপনি কি আমার প্রতি সহানুভূতি করিবেন? হে আল্লাহর রসূল ! উক্ত বিষয়টি আল্লাহ তায়ালার বরখেলাফ হইবে না। আপনার প্রতি সালাম হে গ্রহনীয় সুপারিশকারী । আপনার মহান শাফয়াৎ যে লাভ করিবে তাহার পরিত্রাণ সুনিশ্চিত । আপনার প্রতি সালাম হে মেহেরবান ন্নেহশীল। আপনি বিপদপ্রস্থ আতঙ্কগ্রস্থের আস্থার স্থল......... হে সর্বাৎকৃষ্ট আশ্রয়ের স্থল ! অসিলা ও আশ্রয়ের আশা নিয়ে সুপারিশ প্রার্থী হইয়া আপনার দ্বারে হাজির হইয়াছি। হে দয়ার দরিয়া .......... হে গোনাহগারের উপস্থিতির স্থল, হে সবেত্তিম আশ্রয়স্থল! আপনি আমি প্রতি (আজিজুল হকের) দয়া করুন৷ আপনার প্রতি লক্ষ লক্ষ দরুদ ও আল্লাহর রহমত এবং লক্ষ লক্ষ সালাম এই গোলামের পক্ষ হইতে কবুল করুন।” (তথ্যসূত্র ৪ বোখারী শরীফ, মাওলানা আজিজুল হক দেওবন্দী কর্তৃক অনুমোদিত ও সম্পাদিত, সংখ্যা নং ১, পৃষ্ঠা নং ৭-১৪) ৮৯
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।