রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? রওজা শরীফ জিয়ারত পবিত্র আমল হওয়া সম্পর্কে বিরোধীদের কিছু স্বীকারোক্তি নীচে পেশ করছি - ১। শীর্ষস্থানীয় আহলে হাদীস ইমাম নবাব সিদ্দিক হাসান খাঁন ভূপালীর স্বীকারোক্তিঃ- নবাব সিদ্দিক হাসান খাঁন ভূপালী এভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের “হে আমার আব ! হে আমার অবলম্বন ! হে আমার ওয়াসিলা ! দুঃসময়ে ও সুময়ে আমাকে সাহায্যকারী ! আমি আপনার দ্বারে উপস্থিত হয়েছি আপনি ব্যতীত আর কেউ নেয় যার নিকট সাহায্য চাওয়া যেতে পারে ! হে রাহমাতুল্সীল আলামীন ! আমার আর্ত ও ব্যাকুল আবেদনের প্রতি দয়া করুন। (তথ্যসূত্র ঃ হাশিয়া হিদায়াতুল মেহেদী, ওয়াহেদ উজ জামান, ইসলাম কিতাবখানা, শিয়ালকোট, পৃষ্ঠা নং ২০) ২। মুফতী আবদুর রহীম লাজপুরী দেওবন্দীর স্বীকারোক্তিঃ- মুফতী আবদুর রহীম লাজপুরী দেওবন্দীর নিকট জানতে চাওয়া হয়েছিল যে, “ মহানবীর কবর জিয়ারত উপলক্ষে মদিনা ভ্রমন করা কি গাইর মুকাল্লিদরা অবৈধ বলে ? এ সম্পর্কে উলেমায়ে দেওবন্দের ফতোয়া কি ?” মুফতী আবদুর রহীম দেওবন্দী উত্তর প্রদান করেছেন যে, হ্যা, নবীর কবর জিয়ারত উপলক্ষে মদিনা ভ্রমন করা গাইর মুকাল্লিদরা অবৈধ বলে। উলেমায়ে দেওবন্দ এরূপ মত পোষন করে না। তাঁদের আকীদা হল যে মহানবীর পবিত্র কবর জিয়ারত করা হল আফজাল উল মুসতাবাহাত (উত্তম মুস্তাহাব আমল), বরং ওয়াজিব এরপরে তিনি এসম্পর্কে খলীল আহমেদ আম্বেঠি, হুসাইন আহমেদ মাদানী এবং রশীদ আহমেদ গাগুহীর ফতোয়া উদ্ধৃত করেছেন। (তথ্যসূত্র ৪ ফাতাওয়া রহিমিয়া, ইংরেজী অনুবাদ,খন্ড নং ১, পৃষ্ঠা নং ৫৩, কিতাবুল ইলম) ৩। প্রবাদ-প্রতিম তবলীগী - দেওবন্দী ইমাম মাওলানা জাকারিয়ার স্বীকারোক্তি ৪- মাওলানা জাকারিয়া সাহেৰ লিখেছেন, “মাওলানা জামী রাহমাতুন্নাহে আলাইহে এই নাত রচনা করার পর যখন হজ্জ পর্ব পালনের উদ্দেশ্যে মক্কা শরীফ গমন করেন, তখন তার আন্তরিক ইচ্ছা ছিল রওজায়ে পাকের নিকট দন্ডায়মান হয়ে এই কবিতা পাঠ করা । হজের পর যখন তিনি মদিনায়ে মুনাওয়ারা গমনের ইচ্ছা করেন, ৮৬ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? ঠিক সেই সময় মক্কার শাষক স্বপ্নে দেখলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নে এরশাদ করলেন জামীকে মদিনা আসতে দিও না। তাই সরকারী আদেশ জারী হলো এবং তাকে মদিনা যেতে বারন করা হলে। কিন্তু মাওলানা জামীর আগ্রহ ছিল অসীম । তাই তিনি গোপনে মদিনার পথে জামাইলেন। তখন মক্কার আমীর পুনরায় স্বপ্নে দেখলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন- সে আসছে তাকে আসতে দিও না। মক্কার আমীর তখন তাকে পথ থেকে গ্রেপ্তার করে জেল খানায় বন্দী করে রাখলেন। তাঁর সাথে কঠোর ব্যবহার করা হলো । তখন পুনরায় মক্কার আমীর স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জিয়ারত লাভ করলে তিনি এরশাদ করলেন, জামী কোন অপরাধী ব্যক্তি নয়। বরং প্রকৃত অবস্থা এই যে, সে কয়েকটি কবিতা রচনা করেছে, যা এখানে এসে পাঠ করতে চায় । আর তা যদি সে করে তবে করমর্দনের জন্য হাত বেরিয়ে আসবে, পরিনামে হবে ফিৎনা, শুধু এই জন্যই তাকে বারন করা। এই স্বপ্নের পর মাওলানা জামীকে জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং তাঁর প্রতি বিশেষ মর্যাদা প্রদর্শন করা হয়। (তথ্যসূত্র ঃ দরুদ শরীফের ফজিলত ও মাহাত্ম, মাওলানা জাকারিয়া, পৃষ্ঠা নং ১৮৩-১৮৪) মাওলানা জাকারিয়া দেওবন্দী প্রথিতযশা সুফী বুজুর্গ সৈয়দ আহমেদ রোফায়ী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লিখেছেন যে, “৫৫৫ হিজরীতে তিনি জিয়ারতের উদ্দেশ্যে হাজির হলেন। প্রানের মদিনা মুনাওয়ারায় রওজায়ে পাকের নিকটে দন্ডায়মান হয়ে দুটি কবিতা পাঠ করার সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে চুম্ধন করলেন ।” (তথ্যসূত্র ঃ দরুদ শরীফের ফজিলত ও মাহাত্ম, মাওলানা জাকারিয়া, পৃষ্ঠা নং ১৮৪) ৪ । সুবিখ্যাত দেওবন্দী-তাবলীগী স্কলার মুহিউদ্দিন খানের স্বীকারোক্তি ৪- প্রথিতযশা তাবলীগী-দেওবন্দী স্কলার মাওলানা মুহিউদ্দিন খান লিখেছেন, “হাবীবে কিবরিয়া মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সত্তা সমগ্র সৃষ্টির জন্যই রহমত স্বরূপ । তিনি এ ভূখন্ডের উপরিভাগে যতদিন অবস্থান করেছেন, ততদিন যেমন উম্মতের প্রতি মেহেরবান ছিলেন, তাদের কল্যান আকাঙ্খায় ছিলেন সদাব্যাকুল, তেমনি আল্লাহ তা'আলার ইচ্ছায় ভ-ভাগের অভ্যন্তরে অবস্থান নেওয়ার ৮৭
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।