Rouza Sharif Jiarot ( 2)
/ ৪৮
📝 লেখা 📖 পিডিএফ

রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এর চেয়ে অধিকতর প্রতিদান দান কর, যা কোন মানুষ আশা করতে না পারে । অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এত প্রতিদান দাও যা কল্পনাতীত বা আশাতীত। এরপর নিজের জন্য এবং দুনিয়ার সকল মুসলমানদের জন্য দোয়া করবে । অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি সালাম পাঠ করবে এবং তাদের জন্য দোয়া করবে এবং আল্লাহ পাকের দরবারে এই দরখাস্তও পেশ করবে যেন তিনি তাঁদের কঠোর সাধনা এবং অক্লান্ত পরিশ্রমের উপযুক্ত বিনিময় দান করেন, যা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহায্যার্থে করেছেন। আর একথাও জেনে রাখা ভালো যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজায়ে পাকে দন্দায়মান হয়ে সালাম পেশ করা দরুদ পাঠ করা থেকে উত্তম। অর্থাৎ আস্সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস্সালাতু আলাইকা ইয়া রসূলুল্লাহ থেকে উত্তম । আল্লামা রাজীর মতে দরুদ পাঠ করা উত্তম। আল্লামা সাখাবী বলেন, প্রথম অভিমতই সঠিক । যেমন এটাই আল্লামা মজদুদ্দীনেরও (কামুছ প্রনেতা) মত। কেননা হাদীস শরীফে উল্লেখিত রয়েছে, “যে কোন মুসলমান আমার প্রতি রওজায়ে পাকের পাশে হাজির হয়ে সালাম করবে ।” আল্লামা সাখাবী সেই হাদীসের দিকে ইঙ্গিত করেছেন যা আবু দাউদ শরীফে এবং অন্যান্য হাদীস গ্রন্থে সংকলিত হয়েছে এবং হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে এই মর্মে যে কোন ব্যক্তি যখন আমার প্রতি সালাম পেশ করে আন্নাহ পাক আমাকে আমার রূহ ফেরত দেন এবং যাতে করে সালামের জবাব প্রদান করি । এই অধমের মতে “সালাৎ” শব্দটি দরুদ অর্থে একাধিক স্থানে উল্লেখিত হয়েছে। যেমন ইরশাদ হয়েছেঃ যে ব্যক্তি আমার রওজার নিকট দরুদ পাঠ করে, তা আমি শ্রবন করি। এজন্য দরুদ ও সালাম একত্রিত করাই উত্তম। আস্ম্বলাতু ওয়াস্‌ সালামু আলাইকা ইয়া রসূলাল্লাহ ! আস্স্বলাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবীয়াল্লাহ ! এইভাবে আল্লামা রাজী রাহমাতুল্লাহি আলাইহে এবং আল্লামা সাখাবী রাহামাতুল্লাহি আলাইহে উভয় মতের উপরই আমল হবে। ওফাউল ওযাফায় লিপিবদ্ধ হয়েছে যে, আবু আবদুল্লাহ মহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল হোসাইনে সামেরী হাম্বলী রাঘিয়াল্লাহু আনহু স্থীয়গরন্থ মোস্তাওয়ারে ৮৪ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? লিপিবদ্ধ করেছেনঃ অতঃপর রওজায়ে পাকের নিকট হাজির হবে এবং রওজায়ে মুবারকের দিকে মুখ করে মিম্বরকে বাঁ দিকে রেখে দন্ডায়মান হবে । এরপর আল্লামা হাম্বলী দোয়ার কথা উল্লেখ করে লিখেছেন এই দোয়াটি পড়বে । “হে আল্লাহ ! আপনি আপনার পবিত্র কালামে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরশাদ করেছেন এইসব লোক যারা নিজেদের প্রতি জুলুম করেছে যদি আপনার দরবারে হাজির হয় ও আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হয় আর আল্লাহর রসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তবে তারা আল্লাহ পাককে ক্ষমাকারী এবং রহমত নাজেলকারী হিসেবে পাবে এবং আমি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হয়েছি যে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করুন যেমন আপনি ক্ষমা করেছেন সেই ব্যক্তিকে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জীবিত অবস্থায় তাঁর দরবারে হাজির হয়েছে। হে আল্লাহ ! আমি আপনার নবীর ওসিলায় আপনার দরবারে নিজেকে উপস্থাপিত করছি ।” (তথ্যসূত্র ৪- দরুদ শরীফের ফজিলত ও মাহাত্ম, মাওলানা জাকারিয়া দেওবন্দী, পৃষ্ঠা নং ২৮-৩৫) অষ্টম পরিচ্ছদ রওজা শরীফ জিয়ারত সম্পর্কে বিরোধীদের স্বীকারোক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফ জিয়ারত যে অতি পবিত্র আমল তা বিরোধীদের ইমামগনও স্বীকার করতে বাধ্য হয়েছেন। তাঁরা স্বীকার করেছেন যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন প্রত্যেক মুমিনের হৃদয়কন্দরের সর্বাপেক্ষা মূল্যবান নিধি। মন মুকুরের ধ্যানের ছবি। জীবিতাবস্থায় যাঁরা তাকে এক নজর দেখার সৌভাগ্য অর্জন করেছেন, নবী- পান নি, পরবর্তী যুগের সেই অগনিত ভক্তগনের সর্বাপেক্ষা আবেগপূর্ণ আকাঙ্খা হচ্ছে, স্বগ্নুযোগে বা অন্য যে কোন আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে অন্তত মুহুর্তকালের জন্য হলেও বিশ্বব্যাপী সেই পবিত্রতা ও সৌন্দর্য সাগরে অবগাহন করার বিরল সৌভাগ্য লাভ করা । তেথ্যসত্র$ ্প্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - মুহিউদ্দিন খাঁন) ৮৫

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।