Rouza Sharif Jiarot ( 2)
/ ৪৮
📝 লেখা 📖 পিডিএফ

রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? মাশায়েখগন বলেছেন, রওজা পাক জিয়ারত উচ্চ পর্যায়ের মুস্তাহাব আমল। (তথ্যসূত্র 8 ইবনে হামাম, ফাতহুল কাদত্ম, খন্ড নং ৩, পৃষ্ঠা নং ১৭৯) ইবনে হামাম আরও লিখেছেন যে, “এই অধমের (ইবনে হামাম) নিকট কেবল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর মুবারক জিয়ারতের নিয়ত করাও উত্তম।” (তথ্যসূত্র ঃ ইবনে হামাম-শারাহ, ফাতহুল কাদীর, খন্ড নং ২, পৃষ্ঠা নং ১৮০) ২। আল্লামা ইবনে কুদামা হাম্বালীর অভিমত ৪- আল্লামা ইবনে কুদামা হাম্বালী বলেন, “রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবাদ্য়ের পবিত্র কবর জিয়ারত করা মুস্তাহাব ।” (তথ্যসূত্র ৪ ইবনে কুদামা, আল কাফি, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৪৫৭) ৩। হযরত জামী রাহমাতুল্নাহে আলাইহির অভিমত ৪- হযরত জামী রাহমাতুল্লাহে আলাইহি হজ্বের পর কেবল রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে পৃথক সফরে রওনা হতেন যেন এই সফরের উদ্দেশ্য রওজা জিয়ারত ভিন্ন অন্য কিছু না হয়। (তথ্যসূত্র ৪ ইবনে কুদামা, আল মাগানী, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৫২) ৪। ইমাম তাহতাবী রাহমাতুল্লাহে আলাইহির অভিমত $- ইমাম তাহাতাবী রাহমাতুল্নাহে আলাইহি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর (তথ্যসূত্র ঃ তাহতাবী হাশিয়া আল মারাকীল ফালাহ, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৪৮৬) ৫। কাজী আয়াজ রাহমাতুল্নাহে আলাইহির অভিমত £- মনিষী কাজী আয়াজ রাহমাতুল্লাহে আলাইহি লিখেছেন, “রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর জিয়ারত করা সুন্নতের অঙ্গ এবং উত্তম এবং কাঙ্খিত । ইবনে উমর বর্ণনা করেছেন যে, রসুলুল্লাহ সায়াল্লাছি আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার সুপারিশ তাদের জন্য যারা আমাকে জিয়ারত করে........... |” ইমাম মালিক রাহমাতুল্লাহে আলাইহি লোকজনের এমন উক্তি অপছন্দ করতেন যে, 'আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর জিয়ারত করেছি। এই বিবৃতির অর্থ সম্পর্কে মতান্তর আছে। বলা হয়ে থাকে যে, তিনি ইহা এই হাদীসের কারনে অপছন্দ করতেন যে, আল্লাহ এ নারীদেরকে অভিসম্পাত করুন যারা কবর জিয়ারত করে” (আহমাদ, তিরমিযি, ইবনে হিব্বান)। অতঃপর ৭৮ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? বর্ণিত হয়েছে যে, “আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু তোমরা এখন কবর জিয়ারত করতে পার (মুসলিম) । নবী বলেন, যে আমার কবর জিয়ারত করে (মান জারা কাবরী).......... " এবং জিয়ারত শব্দটি ব্যবহার করেছেন। আবু ইমরান আল ফাসি বলেন, ইমাম মালিক এজাতীয় কথা অপছন্দ করতেন যে, “জিয়ারতের তওয়াফ" বা আমরা নবীর কবর জিয়ারত করেছি' কারণ লোকজন সচবরচর এরূপ শব্দ নিজেদের মধ্যে দেখা সাক্ষাতের ক্ষেত্রে ব্যবহার করে এবং তিনি (ইমাম মালিক) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে 2৬875817888 করেন নি। তিনি এরূপ উক্তি পছন্দ করতেন যে, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম জানাতে গিয়েছিলাম ।' অধিকাংশ লোকজনকে একে অপরের সঙ্গে সাক্ষাত করতে কেবল পরামর্শ প্রদান করা হয় কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর মুবারক জিয়ারতে নৈতিক বাধ্যকতা রয়েছে। এর অর্থ হল, (রওজা শরীফ) জিয়ারতের উপদেশ ও অনুপ্রেরনা প্রদান । আমার মতে বিষয়টির সবেত্তিম ব্যাখ্যা হল এই যে, ইমাম মালিক রসূলুল্লাহর সঙ্গে “কবর" শব্দটির সংযোগ করাকে অপছন্দ ও নিষেধ করতেন। তিনি একথা বলা অপছন্দ করতেন না যে, “আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত গিয়েছিলাম”........ফাকীহ ইসহাক বিন ইবরাহীম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে, যখন কোন ব্যক্তি হজে গমন করে তখন তার এই নিয়তে মদিনায় যাওয়া উচিত যে সে মসজিদে নববীতে নামাজ পাঠ করবে এবং রওজা মিম্বার, কবর মুবারক, মহানবীর বসার স্থান, মহানবীর স্পর্শধন্য জায়গাসমূহ এবং এ জায়গাসমূহ যার উপরে মহানবী হেঁটে গেছেন এবং এ স্থান যেখানে জীবরাঈল আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিকট ওহী নিয়ে এসেছিলেন এবং এ স্থানসমূহ যেখানে সাহাবাগন বাস করেছেন, সকল স্থান দর্শনের বারকাত অর্জন করবে। এ সকল জিনিস হজ যাত্রীর মাথায় রাখা উচিত।” (তথ্যসূত্র ৪ কাজী আয়াজ, আশ শিফা) ৬। আল্লামা ইবনে আবিদীন শামী রাহমাতুল্লাহে আলাইহির অভিমত ৪- আল্লামা ইবনে আবিদীন শামী রাহমাতুন্লাহে আলাইহি বলেন, “পরে (হজ সমাপনের পরে) রওজা শরীফ জিয়ারতের জন্য আলাদা নিয়ত করা উচিত। যদি (হজ যাত্রী সফর) ৭৯

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।