Rouza Sharif Jiarot ( 2)
/ ৪৮
📝 লেখা 📖 পিডিএফ

রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? সহীহ । উলেমাবৃন্দ এর নির্ভরযোগ্যতার বিষয়টি সমর্থন করেছেন এবং প্রায় সমকক্ষ বিশ্বস্ত প্রামানিক দলীল দ্বারা এর খাঁটি হবার বিষয়টি প্রতিষ্ঠা করেছেন।” তথ্যসূত্র ৪- শিফাউল ফুয়াদ বি যিয়ারতি খায়রুল এবাদ, পৃষ্ঠা ১৫৩। মা আয়েশার হাদীস সম্পর্কে খারিজীদের আপত্তিসমূহের খন্ডন ৫- মা আয়েশা বর্ণিত উপরের সহীহ হাদীসটি সম্পর্কেও খারিজীরা বিভিন্ন অসার আপত্তি উপস্থাপন করে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে । খারিজীদের আপত্তিসমূহকে নীচে খন্ডন কর হল - খারিজীদের প্রথম আপত্তি ঃ- খারিজীদের প্রথম আপত্তি হল যে, এই রেওয়ায়েত “মাওকুফ" অর্থাৎ ইহা সাহাবা পর্যন্ত পৌঁছেছে এবং ইহা মা আয়েশা সিদ্দিকার বানী; রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ নয়। তাই এর সনদ সহীহ হলেও গ্রহন যোগ্য নয়। খারিজীদের প্রথম আপত্তির উত্তর ৪- এটি সম্পূর্ণ মনগড়া আপত্তি । আমীরুল মুমিনীন ফিল হাদীস ঈমাম বুখারী রাহমাতুল্লাহে আলাইহে স্বীয় “সহীহ' বুখারী গ্রন্থে মাওকুফ' হাদীস গ্রহন করেছেন। ফলে “মাওকুফ' হাদীস সহীহ হলেও গ্রহনযোগ্য নয়, একথা ঠিক নয়। দ্বিতীয়ত; এর রেওয়ায়েত সহীহ হওয়ার বিষয়ে যেমন সন্দেহ নেই, তেমনি এবিষয়েও কোন সন্দেহ নেই যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রদত্ত আমলের বিষয়ে সাহাবায়ে কেরাম কোন আপত্তি করেন নি । এর দ্বারা বিষয়টির উপর সাহাবায়ে কেরামের এক্যমত প্রতিফলিত হচ্ছে। সুতরাং এমন আমলের উপর শির্ক ও বিদাতের ফতোয়া আরোপ করা সাহাবায়ে কেরামের ইমানের উপর আক্রমন হানা ব্যতীত আর কিছুই নয় । সাহাবায়ে কেরামকে অনুসরন করা আমাদের জন্য অত্যাবশ্যক সাহাবাগন হল তারকারজির ন্যায় যার সাহায্যে রাস্তা অনুসন্ধান করা যায় । সুতরাং তুমি তাদের যে কারও মত গ্রহন কর সা কেন, হেদায়েত লাভ করবে। তথ্যসূত্র 8- আবদুবুন হুমায়দ, মুসনাদ, খন্ড নং ১, পৃষ্ঠা নং ২৫০, হাদীস নং ৭৮৩। ৬৮ রওজা শরীফ জিয়ারত কি শির্ক বা কুফর ? খারিজীদের দ্বিতীয় আপত্তি ঃ- খারিজীদের দ্বিতীয় আপত্তি হল যে, এই রেওয়ায়েতের একজন রাবী আবু নোয়মানের বৃদ্ধ বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল এবং যেহেতু আমরা জানি না যে, সংশ্লিষ্ট রেওয়ায়েতখানি তাঁর স্মৃতি ক্ষয়ের পূর্বেকার না পরবর্তী সময়ের, তাই রেওয়ায়েত প্রমান দলীল হিসাবে পেশ করা যায় না। রসূলুল্লাহ খারিজীদের দ্বিতীয় আপত্তির খন্ডন ৪- খারিজীদের এই আসার আপত্তির উত্তর হাদীস বিশেষগন সুস্পষ্টভাবে প্রদান করেছেন । আবু নোয়মান ছিলেন চরম বিশ্বস্ত রাবী। ইমাম জাহাবী বলেন, “তিনি ইমাম বুখারীর শিক্ষক এবং হাদীসের হাফেজ এবং পরম ন্যায় পরায়ন ছিলেন ।” তথ্যসূত্র ৪- মীজানুল এয়তেদাল, খন্ড নং ৬, পৃষ্ঠা নং ২৯৮। শেষ বয়সে আবু নোয়ামানের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া প্রসঙ্গে ইমাম জাহাবী লিখেছেন যে, “দার কুতনী অভিমত পোষন করেছেন যে জীবনের অন্তিম লগ্নে তাঁর স্মৃতি শক্তি দুর্বল হয়ে পড়েছিল কিন্তু স্মৃতি দৌব্যল্যের পরে তার নিকট থেকে কোন মুনকির হাদীস বর্ণিত হয় নি।” তথ্যসূত্র ৪- মীজানুল এয়তেদাল, খন্ড নং ৬, পৃষ্ঠা নং ২৯৮। ইমাম জাহাবী আরও লিখেছেন যে, ইবনে হিব্বান বলেছেন বটে যে, স্মৃতি দৌর্বল্যের পরে আবু নোমান কর্তৃক মানাকীর প্রকাশ পেয়েছে, কিন্তু তিনি নিজ বক্তব্যের স্বপক্ষে একখানি হাদীসও পেশ করতে পারেন নি এবং প্রকৃত সত্য হল তাই, যা ইমাম দারকুতনী ব্যক্ত করেছেন। তথ্যসূত্র ৪- মীজানুল এয়তেদাল, খন্ড নং ৬, পৃষ্ঠা নং ২৯৮। ইমাম জাহাবী আল কাশফ গ্রন্থে আরও খোলাসা করে লিখেছেন যে, ইন্তে আর হাদীস রেওয়ায়েত করেন নি। তথ্যসূত্র £- আল কাশাফ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ২১০। হাফেজ ইবনে হাজার আসকালানীও লিখেছেন যে, আবু নোয়ামানের বিশ্বস্ত তা সুপ্রতিষ্ঠিত। তাঁর স্মৃতি পরিবর্তন জীবনের একেবারে অন্তিম মুহুর্তে পরিলক্ষিত হয়েছিল তথ্যসূত্র - তাকরীর আল তাহজীব, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৫০২। ৬৯

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।